স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক! সেই আক্রোশে স্ত্রীর প্রেমিককে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur)। সেই রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
আরও পড়ুন:
মৃত যুবকের নাম কার্তিক শাসমল। বয়স ৩৮। তিনি পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) নারায়ণগড় থানার নারমা গ্ৰাম পঞ্চায়েতের বারিকবাড় গ্রামের বাসিন্দা। পাশেই বাড়ি অভয় হেমব্রমের। অভয়ের স্ত্রীর সঙ্গে কার্তিকের অবৈধ সম্পর্ক ছিল বলে সন্দেহ করতেন অভয়। তার জেরেই শুক্রবার তাঁর বাড়িতে ঢুকে খুনের অভিযোগ উঠেছে অভয়ের বিরুদ্ধে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে খাওয়া-দাওয়ার পর নিজের ঘরে শুয়ে ছিলেন কার্তিক। পাশেই শুয়ে ছিলেন তাঁর স্ত্রী। গভীর রাতে প্রতিবেশী অভয় হেমব্রম ধারালো অস্ত্র হাতে তাঁর ঘরে ঢুকে পড়েন। অভিযোগ, কোনও কথা না বলে ঘুমন্ত কার্তিককে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন হেমব্রম। রক্তে ভেসে যায় বিছানা। কার্তিকের স্ত্রীর চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা। ঘটনাস্থল থেকে পালিয়ে যান হেমব্রম।
খবর যায় স্থানীয় থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। অন্যদিকে এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত অভয় হেমব্রমকে। ধৃতকে আজ, শনিবার আদালতে তোলা হবে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বিকশিত ভারত’ গড়ার নীল নকশা! লালকেল্লায় ‘শক্তির সপ্তধারা’ কর্মসূচির উল্লেখ মোদির
-
স্বাধীনতা দিবসে সুখবর! পর্যটন প্রসারে জোড়া ট্রেন প্রাপ্তি পুরুলিয়ার
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
‘স্বপ্নপূরণে এগিয়ে যাক তরুণরা’, লালকেল্লায় জেন জি-দের পাশে থাকার বার্তা মোদির