পড়ুয়া নেই, হেমতাবাদ স্কুলে দশ বছর বন্ধ বাণিজ্য শাখার পঠনপাঠন

উদ্বিগ্ন শিক্ষামহল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০১৮, ২০:১৭

options
link
পড়ুয়া নেই, হেমতাবাদ স্কুলে দশ বছর বন্ধ বাণিজ্য শাখার পঠনপাঠন

শংকরকুমার রায়, রায়গঞ্জ: বাণিজ্য বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ কমছে উত্তর দিনাজপুর জেলার ছাত্রছাত্রীদের। ফলে জেলার একাধিক হাই স্কুলের বাণিজ্য বিভাগ কার্যত মুখ থুবড়ে পড়ছে। এই অবস্থায় ছাত্রছাত্রীর অভাবে উচ্চ মাধ্যমিকের বাণিজ্য বিভাগই তুলে দিতে বাধ্য হয়েছে পুরনো হেমতাবাদ আদর্শ হাই স্কুল কর্তৃপক্ষ।

Advertisement

ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের হাতযশে এবার অ্যাপবন্দি শান্তিনিকেতনের ট্যুর গাইড

ওই সরকারি সাহায্যপ্রাপ্ত হাই স্কুলে ফি-বছর কলা ও বিজ্ঞান বিভাগে ছাত্রছাত্রীদের ভর্তির চাপ এতটাই বেশি অনেক পড়ুয়া ভরতির সুযোগ পায় না। অথচ বাণিজ্য বিভাগে ভরতির ন্যূনতম উৎসাহ নেই মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের। ফলে পড়াশোনার সুযোগ থাকলেও গত কয়েক বছর ধরে ওই স্কুলের বাণিজ্য শাখার অধিকাংশ আসন ফাঁকা পড়ে থাকে। শেষপর্যন্ত পড়ুয়া না মেলায় উচ্চ মাধ্যমিকের বাণিজ্য শাখাটি পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হন স্কুল কর্তৃপক্ষ। এক দশক ধরে থমকে রয়েছে ওই স্কুলের বাণিজ্য শাখার পঠনপাঠন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[নিরাপত্তার ফাঁক গলে মুখ্যমন্ত্রীর পায়ে, হেমতাবাদ কাণ্ডের তদন্তে এডিজি]

১৯৩০ সালে স্থাপিত ওই স্কুলের উচ্চ মাধ্যমিক স্তরে ১৯৯৮ সালে কলা ও বিজ্ঞান শাখা চালু হয়। সেইসঙ্গে বাণিজ্য শাখাও খোলা হয়। গোড়ার দিকে, বাণিজ্য বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের ভর্তির আগ্রহ ছিল রীতিমতো নজরকাড়া। ক্রমেই বাণিজ্য শাখায় পড়ুয়ার সংখ্যা কমতে শুরু করে। চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান ও কলা বিভাগে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়ুয়ার সংখ্যা প্রায় সাড়ে পাঁচশোর বেশি। ২০০৯ সাল থেকে ওই প্রাচীন স্কুলে বাণিজ্য শাখা বন্ধ রয়েছে। বাণিজ্য বিভাগে নিযুক্ত শিক্ষকরাও বদলি হয়ে অন্য স্কুলে যোগদান করতে বাধ্য হয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক নীলমণি সরকার বলেন, “পড়ুয়া না মিললেও শুধু শুধু কোর্স খোলা রাখার কোনও মানে নেই। তাই বাণিজ্য শাখা আপাতত কয়েক বছর ধরে বন্ধ রয়েছে।” তবে মাধ্যমিক পাস করে হেমতাবাদের ছেলেমেয়ের অনেকের ইচ্ছা থাকলেও আর কাছের স্কুলে বাণিজ্য বিভাগের উচ্চতর মাধ্যমিক পড়াশোনার সুযোগ নেই। তবে বাণিজ্য বিভাগ খোলা থাকলে ছাত্রছাত্রী ফের মিলবে বলে দাবি স্থানীয় অভিভাবকদের। এ ব্যাপারে জেলা স্কুল পরিদর্শক রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, “স্কুল কর্তৃপক্ষ ফের আবেদন করলে অবশ্যই বাণিজ্য বিভাগ চালুর অনুমতি দেওয়া হবে।” এখন দেখার কবে পুনরায় বাণিজ্য শাখা চালু হয়।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.