হ্যাকারের ‘ফাঁদ’ পাতা ভুবনে। সেখানে ধরা পড়তে যে কেউই। তা রুখতে মেটার মতো সংস্থা বরাবরই সতর্ক। ইউজারদের নিরাপত্তাকে বরাবরই গুরুত্ব দেয় মার্ক জুকারবার্গের হোয়াটসঅ্যাপ। এবার জনপ্রিয় মেসেজিং অ্যাপে আনা হল নয়া ফিচার। যার নাম ‘স্ক্যাম অ্যালার্ট’।
এখনও বিষয়টি রয়েছে পরীক্ষা নিরীক্ষার স্তরেই। কোনও কোনও অ্যান্ড্রয়েড ইউজারদের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে ওই ফিচারটি। খতিয়ে দেখা হচ্ছে প্রতিটি স্তর। কিন্তু কীভাবে কাজ করবে ওই ফিচারটি? এক সংবাদমাধ্যমে জানানো হয়েছে, যে কোনও মেসেজকে ‘সন্দেহজনক’ মনে হলে চ্যাটের মধ্যেই ‘ওয়ার্নিং মেসেজ’ ফুটে উঠবে। এই মেসেজ কেবল যিনি বার্তাটি রিসিভ করেছেন তাঁর জন্যই দৃশ্যমান হবে। উলটো প্রান্তে থাকা সম্ভাব্য প্রতারক তা টেরটিও পাবেন না। এবার সেই ইউজার নিজে সিদ্ধান্ত নিয়ে বার্তা প্রেরককে ব্লক বা রিপোর্ট করতে পারবেন। তবে যদি ইউজারের মনে হয়, বার্তাটি ‘সন্দেহজনক’ নয় তাহলে তিনি ‘ওয়ার্নিং’ মুছে দিতে পারবেন। সেক্ষেত্রে আর ওই প্রেরকের বার্তায় ‘স্ক্যাম অ্যালার্ট’ দেখাবে না ফিচারটি।
আরও পড়ুন:
উল্লেখ্য, বর্তমানে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে হোয়াটসঅ্যাপ। ঘুম থেকে ওঠা থেকে রাতে বিছানায় যাওয়া পর্যন্ত এই অ্যাপে নজর থাকেই। আর তাই এমন একটা ক্ষেত্রকে যে হ্যাকাররা ‘টার্গেট’ করবে তা বলাই বাহুল্য। ফলে সতর্ক রয়েছে মেটা। সম্প্রতি দেখা গিয়েছিল বহু ইউজারের হোয়াটসঅ্যাপ ব্লক হয়ে গিয়েছে। অ্যাকাউন্টটি পরিষেবার শর্তাবলি মেনে চলছে কি না, তা নিশ্চিত করতে অ্যাকাউন্টের কার্যকলাপ এবং ডিভাইসের তথ্য যাচাই করা হচ্ছিল। কোনও আগাম নোটিস ছাড়া আচমকা অ্যাপ ব্লক করে দেওয়ায় প্রবল সমস্যায় পড়েন ইউজাররা। এবার নিয়ে আসা হচ্ছে নতুন ফিচার। সব মিলিয়ে হোয়াটসঅ্যাপের নিরাপত্তা সঠিক করে রাখতে মেটা যে মরিয়া, তা বলাই যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হজমের সমস্যা থেকে লিভারের অসুখ, আগেভাগে রোগ ধরতে উদ্যোগ ডিসান শিলিগুড়ির
-
পুজোর আগেই ফিরবে চুলের হাল, নামমাত্র উপকরণে ঘরেই বানান এই ৫ সহজ হেয়ার মাস্ক
-
শৌচালয়ে পা পিছলে পড়ে পায়ুদ্বারে ৮ ইঞ্চির কাঠের বাঁট! তারপর…
-
কালীঘাট তৃণমূল আসলে বিজেপির লক্ষ্মীপেঁচা! ‘বুক ফুলিয়ে ঘুরছে’, সেটিংয়ের আশঙ্কা ঋতব্রতর
-
ইউক্রেনে রাতভর বিমান হামলা রাশিয়ার! ভয়ংকর তাণ্ডবে মৃত্যু ভারতীয়-সহ অন্তত ১২ জনের