Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Operation Safed Sagar Darjeeling connection

‘অপারেশন সফেদ সাগর’ সিরিজে দার্জিলিংয়ের ‘থ্রি মাস্কেটিয়ার্স’, কোন ভূমিকায় ত্রয়ী?

সাড়া ফেলে দেওয়া সিরিজের সঙ্গে কীভাবে জুড়লেন শৈলশহরের তিন ব্যক্তিত্ব?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ১৯:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ১৯:১৪

options
link
‘অপারেশন সফেদ সাগর’ সিরিজে দার্জিলিংয়ের ‘থ্রি মাস্কেটিয়ার্স’, কোন ভূমিকায় ত্রয়ী? zoom
অপারেশন সফেদ সাগর' সিরিজে দার্জিলিংয়ের 'থ্রি মাস্কেটিয়ার্স'
Advertisement

‘অপারেশন সফেদ সাগর’, স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তিপ্রাপ্ত এই সিরিজ নিয়ে চর্চার অন্ত নেই। জিমি শেরগিল, সিদ্ধার্থ, অভয় ভার্মা, দিয়া মির্জা অভিনীত দেশাত্মবোধক এই সিরিজ মুক্তির তিন সপ্তাহ পরেও দর্শক-অনুরাগীমহলের ‘অ্যাড্রিনালিন রাশ’ ধরে রেখেছে। সিনেসমালোচক তো বটেই, এমনকী আমজনতাও ১৯৯৯ সালের দেশপ্রেমের গাথায় মুগ্ধ। স্বাভাবিকভাবেই লাইমলাইটে ‘অপারেশন সফেদ সাগর’-এর মেকিং থেকে কাস্টিং। এমন আবহেই জানা গেল দার্জিলিংয়ের তিন ব্যক্তিত্বের কথা, যাঁরা এই সিরিজের সঙ্গে যুক্ত।

সাড়া ফেলে দেওয়া এহেন হিন্দি সিরিজের সঙ্গে কীভাবে জুড়লেন শৈলশহরের তিন ব্যক্তিত্ব? তালিকার একজন বাস্তবের ‘অপারেশন সফেদ সাগর’-এর সাক্ষী। আরেকজনকে পর্দায় বিশেষ চরিত্রে দেখা গিয়েছে। আরেকজন রয়েছেন ক্যামেরার নেপথ্যে।

কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানি ফৌজকে নিয়ন্ত্রণরেখার ওপারে ঠেলে দিতে ‘অপারেশন সফেদ সাগর’ নামে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। কী হয়েছিল তাতে? কতটা চ্যালেঞ্জিং ছিল সেই অভিযান? সম্প্রতি নেটফ্লিক্সের সিরিজ ‘অপারেশন সফেদ সাগর’-এ সেই কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে। যে সিরিজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন দার্জিলিংয়ের ত্রয়ী। সাড়া ফেলে দেওয়া এহেন হিন্দি সিরিজের সঙ্গে কীভাবে জুড়লেন শৈলশহরের তিন ব্যক্তিত্ব? তালিকার একজন বাস্তবের ‘অপারেশন সফেদ সাগর’-এর সাক্ষী। আরেকজনকে পর্দায় বিশেষ চরিত্রে দেখা গিয়েছে। আরেকজন রয়েছেন ক্যামেরার নেপথ্যে। কে কোন ভূমিকায়? জেনে নেওয়া যাক তাহলে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ফাইটার পাইলটের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছেন দার্জিলিং ঘুমের মুখিয়া গ্রামের রাহুল নাওয়াচ মুখিয়া।

পর্দায় ‘গোল্ডেন অ্যারোজ’ স্কোয়াড্রনের একজন ফাইটার পাইলটের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছেন দার্জিলিং ঘুমের মুখিয়া গ্রামের রাহুল নাওয়াচ মুখিয়া। যিনি জিমি শেরগিল, সিদ্ধার্থের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।

পর্দায় ‘গোল্ডেন অ্যারোজ’ স্কোয়াড্রনের একজন ফাইটার পাইলটের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছেন দার্জিলিং ঘুমের মুখিয়া গ্রামের রাহুল নাওয়াচ মুখিয়া। যিনি জিমি শেরগিল, সিদ্ধার্থের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। দার্জিলিংয়ের প্রাক্তন বায়ুসেনা আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন তরুণকুমার সিং ওরফে ‘টিকে সিং’য়ের নামের অনুকরণেই তাঁর চরিত্রের নামকরণ করা হয়েছে। ১৯৯৯-এর কার্গিল যুদ্ধের সময় প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্রের দায়িত্বে ছিলেন তিনি। অন্যদিকে ‘অপারেশন সফেদ সাগর’ সিরিজের কাস্টিং ডিরেক্টরের দায়িত্বে ছিলেন শিলিগুড়ির চার্চ রোডের দীপক আগরওয়াল।

উল্লেখ্য, রাহুল নাওয়াচ মুখিয়া এর আগে অমিতাভ বচ্চন, অনুপম খের, ড্যানি ডেনজংপা, বোমান ইরানির মতো অভিনেতাদের সঙ্গে ‘উঁচাই’ ছবিতে কাজ করেছেন। এরপর ফারহান আখতারের ‘বাহাদুর দ্য ব্রেভ’, ‘কাজি’, ‘ক্যায়সি ইয়ে পেহেলি’, ‘শেপ অফ মোমো’ থেকে ‘পাতাল লোক’-এ স্থানীয় সাংবাদিকের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে। এবার ‘অপারেশন সফেদ সাগর’-এ ফ্লায়িং অফিসার টিকে সিংয়ের ভূমিকায় সাড়া ফেললেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.