সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বভারতীর পর খড়গপুর আইআইটি-র সমাবর্তনে ভারচুয়ালি যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আইআইটির পড়ুয়াদের অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি দেশের উন্নয়নে আত্মনির্ভরতার উপযোগিতার কথাও তুলে ধরেন তিনি। মোদির ভাষণে উঠে আসে স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদানের কথা। বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ভাষণে ফের একবার বাংলার ইতিহাস উঠে আসাকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
মঙ্গলবার আইআইটি খড়গপুরের সমাবর্তন অনুষ্ঠানে ভারচুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তাঁর ভাষণে উঠে আসে আত্মনির্ভরতার কথা। মোদির কথায়, “একুশ শতকের ভারত বদলেছে। এখন আইআইটি আর শুধু ইন্ডিয়ান ইন্সটিটিউট নয়, বরং IIT এখন ইন্সটিটিউট অফ ইনডিজিনিয়াস টেকনোলজি, অর্থাৎ ভারতীয় প্রযুক্তিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া দায়িত্ব তাদের।” এ প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী রবি ঠাকুরের উদ্ধৃতিও তুলে ধরেন। এদিন খড়গপুর আইআইটিতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্বোধন করেন তিনি।
India of the 21st century has changed. Now IIT is not only the Indian Institute of Technology, but Institute of indigenous technology. Students should have – self confidence, self-awareness & selflessness: PM during 66th Convocation of the IIT-Kharagpur via video conferencing pic.twitter.com/rDwWNGTkgn
Advertisement— ANI (@ANI) February 23, 2021
[আরও পড়ুন : খদ্দের ভাঙানো নিয়ে লাঠালাঠি, রণক্ষেত্র উত্তরপ্রদেশের বাগপত! ভিডিও ভাইরাল]
শুধু রবি ঠাকুর নয়, প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এসেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা। বলেছেন, খড়গপুরের স্বাধীনতা সংগ্রামীদের অবদানের কথা। নরেন্দ্র মোদি বলেন, “আমাদের দেশ স্বাধীনতার ৭৫তম বর্ষে পা রাখছে। এই স্বাধীনতা সংগ্রামে বাংলার মানুষের অবদান মনে রাখার মতো। এখানকার ভূমি আন্দোলনকারীদের ভূমিকা ভোলার নয়। তাঁদের আত্মত্যাগ আইআইটির পড়ুয়াদের অনুপ্রেরণা জোগাবে।” ইতিপূর্বে একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে বাংলার মণীষী, ঐতিহ্যের কথা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী। বিধানসভা নির্বাচনের আগে মোদির মুখে ফের বাংলার স্তুতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
[আরও পড়ুন : খদ্দের ভাঙানো নিয়ে লাঠালাঠি, রণক্ষেত্র উত্তরপ্রদেশের বাগপত! ভিডিও ভাইরাল]
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!