সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: পাথরপ্রতিমায় দুই বোনের রহস্যমৃত্যুতে নয়া মোড়। এই ঘটনায় গ্রেপ্তার দুজন। ধৃতরা সম্পর্কে মৃতাদের ভগ্নিপতি এবং ভাইপো। সম্পত্তিগত বিবাদের জেরে খুন বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ঢোলাহাট থানার গুরুদাসপুর এলাকার বাসিন্দা বাসন্তী ও বিশা প্রামাণিকের দেহ উদ্ধার হয়। বাড়ির বারান্দা থেকে দুজনের দেহ উদ্ধার করা হয়। ওই মহিলারা খুন হয়েছেন, সেই অনুমানে শুরু হয় তদন্ত। মৃতাদের ভগ্নিপতি মণিরথ আড়িকে আটক করে ঢোলাহাট থানার পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। রাতভর টানা জিজ্ঞাসাবাদের পর শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পুলিশ ওই দুই মহিলার ভাইপো সুব্রত প্রামাণিককেও গ্রেপ্তার করে।
[আরও পড়ুন: নতমস্তক মোদির ছবি হাতে ‘মমতার দাম’ বোঝালেন অভিষেক, নিশানায় অভিজিৎ]
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই দুই তরুণী অবিবাহিত। তাঁদের পৈতৃক জমিজমা ছিল। তাতেই চাষবাস করে জীবনধারণ করতেন দুজনে। সম্ভবত সেই সম্পত্তি নিয়ে অশান্তি ছিল পরিবারে। তার জেরে ভাইপোকে সঙ্গে নিয়ে ভগ্নিপতি দুই শ্যালিকাকে খুনের পরিকল্পনা করেন বলেই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। ধৃতদের জেরা করে এই খুনের ঘটনায় আরও তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের। যদিও মৃতাদের ভাইপো ধৃত সুব্রত প্রামাণিকের স্ত্রীর দাবি, তাঁর স্বামীকে কেউ ফাঁসিয়েছে। স্থানীয় দিগম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবীন্দ্রনাথ বেরা বলেন, “প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের শাস্তি দেওয়া হোক।”
[আরও পড়ুন: মাদক খেয়ে উদ্দাম যৌনলীলা! মিলনের ‘আজব’ পরীক্ষায় প্রাণ গেল যুবতীর]
সর্বশেষ খবর
-
বাঁ হাতে নতুন ট্যাটু কোহলির, কীসের ইঙ্গিত? ভাইরাল ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে
-
মেডিক্যাল বিভাগ, বিল্ডিং প্ল্যান সংক্রান্ত কাজের দায়িত্বে গ্রুপ ডি কর্মী! প্রশ্নের মুখে মাল পৌরসভা
-
‘দুধের মতো শরীর’-এর পর তামান্নাকে ‘সদা সুহাগন রহে’র শুভেচ্ছা, ফের বিতর্কে অন্নু কাপুর
-
মাত্র ২৪ ফুটে দীর্ঘ ৪৫ কিমি রেলপথ গড়ে নজির, শিল্পীর তৈরি মডেলেই প্রশিক্ষণ দেবে রেল!
-
আইপিএল থেকে উঠে যাচ্ছে ইমপ্যাক্ট নিয়ম? রোহিত-কোহলির আপত্তির পর নড়েচড়ে বসল বোর্ড!