ব্রতদীপ ভট্টাচার্য, বারাকপুর: ফের বিপাকে বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। আবার তাঁর বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। বুধবার কাঁকিনাড়ার আর্যসমাজ মোড়ে তৃণমূল যুব নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এবার বারাকপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে দায়ের হল খুনের চেষ্টার মামলা। পুলিশের কার্যকলাপে কিছুই যায় আসে না বলেই দাবি বিজেপি সাংসদের।
ঠিক কী হয়েছিল? বুধবার সকালে আর্যসমাজ মোড়ে একটি কারখানার কাছে দাঁড়িয়েছিলেন তৃণমূল যুব নেতা ধর্মেন্দ্র সিং। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। একটি গুলি তাঁর মাথার পিছনে লাগে। তিনি জখম হয়ে লুটিয়ে পড়তেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। বর্তমানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ওই তৃণমূল নেতা।
ঘাসফুল শিবিরের দাবি, ধর্মেন্দ্র অর্জুন সিংয়ে অনুগামী হিসেবে পরিচিত ছিল। তাঁর হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিল। কিন্তু কিছুদিন পর থেকেই অর্জুনের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। পরে তৃণমূলেই ফেরেন ধর্মেন্দ্র। সেই আক্রোশেই বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিংয়ের অনুগামীরা এই কাজ করেছে বলেই অভিযোগ। তবে গেরুয়া শিবির সেই অভিযোগ নস্যাৎ করেছিল। তাদের পালটা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলিবিদ্ধ হয়েছেন ওই নেতা।
[আরও পড়ুন: হাইমাদ্রাসায় প্রথম রাজমিস্ত্রির মেয়ে নসিফা, মেয়ের সাফল্যে অভাব ভুলে মুখে হাসি মা-বাবার]
রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ। অর্জুন সিং বলেন, “আমি বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমার বিরুদ্ধে ৮৭টি ফৌজদারি মামলা করেছে। এটা নিয়ে ৮৮টি হল। সবাই জানে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জন্য। যে জায়গায় ঘটনা ঘটেছে সেখানে সিসিটিভিও রয়েছে। পুলিশ তো চাইলে এক মিনিটে দুষ্কৃতীদের ধরে ফেলতে পারে।”
পালটা অর্জুন সিংকে জবাব দিয়েছেন খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, “অর্জুনের লোকজনই তৃণমূল নেতাকে গুলি করেছে। সমস্ত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির ছাতার তলায় গিয়েও অর্জুনের রক্ষা হবে না।”
[আরও পড়ুন: বসিরহাটে সাপে কাটার পরে দম্পতিকে ঝাড়ফুঁক, ওঝার বাড়িতেই মৃত্যু প্রৌঢ়ের]
সর্বশেষ খবর
-
শাহরুখ কি আদৌ দোষী? ‘নিষিদ্ধ’ পান মশলার বিজ্ঞাপন নিয়ে তুকারামের নোটিসের জবাব তিন তারকার
-
দামি ফোন, সোনার হার কিনতে সন্তানকে লক্ষাধিক টাকায় বিক্রি! দম্পতির কাণ্ডে হতবাক পুলিশও
-
ইন্ডিয়া বৈঠকে কেন গেলেন না অখিলেশ? উত্তরপ্রদেশে ভোটের আগে ‘নয়া খেলা’র জল্পনা
-
দূষণ শংসাপত্র না থাকলে জ্বালানি নয়, ‘বিষবায়ু’ নিয়ন্ত্রণে ১ অক্টোবর থেকেই কড়া নিয়ম দিল্লিতে
-
পড়ুয়াদের সঙ্গে খেয়েছিলেন মিড ডে মিল, সেই স্কুলকে পুজোর উপহার মুখ্যমন্ত্রীর, মহিলা কর্মীরা পেলেন টাকা-শাড়ি