Hooghly

হুগলির রেললাইনে রেলকর্মীর ২ টুকরো দেহ! পরিবারের কথায়, ‘সকালে বেরিয়েছিল…’

সকালে নির্দিষ্ট সময়ে কাজের জন্য বেরিয়েছিলেন। কিন্তু অফিসে তিনি যাননি। রেললাইনের ধার থেকে উদ্ধার হল ওই রেলকর্মীর দুই টুকরো দেহ! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলিতে।

সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ২০:৩৪

options
link
হুগলির রেললাইনে রেলকর্মীর ২ টুকরো দেহ! পরিবারের কথায়, ‘সকালে বেরিয়েছিল…’
শোকের ছায়া পরিবার ও সহকর্মীদের মধ্যে।

সকালে নির্দিষ্ট সময়ে কাজের জন্য বেরিয়েছিলেন। কিন্তু অফিসে তিনি যাননি। রেললাইনের ধার থেকে উদ্ধার হল ওই রেলকর্মীর দুই টুকরো দেহ! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলিতে। মৃত ওই রেলকর্মীর নাম কমল সেনপতি। তিনি রেলের পাবলিক ওয়ার্কস ইন্সপেক্টর ছিলেন। হুগলি স্টেশনের কাছে তিনি ট্রেনে কাটা পড়েছেন বলে খবর। তিনি কি আত্মহত্যা করেছেন নাকি অন্য কিছু? সেই প্রশ্ন উঠেছে। মৃতের পরিবারের তরফে অভিযোগ, কর্মক্ষেত্রে মানসিক চাপ তৈরি হয়েছিল। শেষপর্যন্ত তিনি এই কঠিন নিলেন! তবে এই খবর লেখা পর্যন্ত পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। রেলের তরফেও এই বিষয়ে কোনও বার্তা দেওয়া হয়নি।

Advertisement

বছর ৫৩ বয়সের কমল সেনাপতির বাড়ি ব্যান্ডেলের বলাগড়ে। চন্দননগরে কাজে যাওয়ার জন্য এদিন সকাল আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। পরে জানা যায়, হুগলি স্টেশনের আপ তিন নম্বর লাইনে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ায় শরীর দু’টুকরো হয়ে যায় বলে প্রাথমিক খবর! ব্যান্ডেল জিআরপি মৃতদেহ উদ্ধার করে। পরিচয় জানার পরই সহকর্মী ও পরিবারকে ওই দুঃসংবাদ জানানো হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিবারের তরফে অভিযোগ, গত কয়েকদিন ধরেই মানসিক চাপে ছিলেন ওই ব্যক্তি। কর্মক্ষেত্রে তাঁর মানসিক চাপ বাড়ছিল, সাসপেন্ড করার হুমকিও দেওয়া হয়েছিল! বাড়ি ফিরেও কমল সেনপতি অশান্তিতে থাকতেন! সেই মানসিক অশান্তি থেকেই কি এই ঘটনা? সেই জল্পনা তৈরি হয়েছে। রেলকর্মীদেরও অভিযোগ, কর্মক্ষেত্রে তাঁদের উপর চাপ বাড়ছে। এই বিষয়ে ডিআরএম-কেও জানানো হয়েছে। ব্যান্ডেল জিআরপি সূত্রে জানানো হয়েছে, ঘটনায় বিকেল পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। দেহ চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় ওই পরিবারে কার্যত আকাশ ভেঙে পড়েছে। শোকগ্রস্ত সহকর্মীরাও।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.