Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Government AC shuttle bus

মাত্র ৩৯ টাকায় কলকাতায় সরকারি এসি শাটল বাস! কবে থেকে শুরু? কোন রুটে চলবে? জেনে নিন

একদিকে যেমন আরামদায়ক হবে গন্তব্যে পৌঁছনো, তেমনই সাশ্রয় মূল্যেই যাতায়াত করতে পারবেন অফিস যাত্রীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৬:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৬:৩৮

options
link
মাত্র ৩৯ টাকায় কলকাতায় সরকারি এসি শাটল বাস! কবে থেকে শুরু? কোন রুটে চলবে? জেনে নিন zoom
প্রতীকী ছবি।
Advertisement

এবার কলকাতার নিত্যযাত্রীদের জন্য সুখবর। পকেটে খুব বেশি ধাক্কা না দিয়েই এবার আরামদায়ক জার্নির সুযোগ পেতে পারবেন বহু যাত্রী। পশ্চিমবঙ্গ সরকারের অনলাইন ক্যাব বুকিং অ্যাপ ‘যাত্রী সাথী’ এবার শহরে চালু করল এসি শাটল বাস পরিষেবা। এর মাধ্যমে একদিকে যেমন আরামদায়ক হবে গন্তব্যে পৌঁছনো, তেমনই সাশ্রয় মূল্যেই যাতায়াত করতে পারবেন অফিস যাত্রীরা। এই পরিষেবায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে মহিলা যাত্রীদের জন্য।

বালি-ব্যারাকপুর-শ্রীরামপুর থেকে সেক্টর ফাইভ এবং সোনারপুর থেকে নিউটাউন পর্যন্ত চলবে এসি শাটল বাস। ভাড়ার কাঠামো অনুযায়ী, প্রথম যাত্রার জন্য ৩৯ টাকা ভাড়া ধার্য করা হয়েছে এবং এরপর থেকে এসি বাসে নিয়মিত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ ভাড়া ৬৯ টাকা হবে।

প্রাথমিকভাবে উত্তর ও দক্ষিণ শহরতলি থেকে সল্টলেক ও নিউটাউনগামী যাত্রীদের কথা মাথায় রেখে বেশ কয়েকটি রুটে চালু হয়েছে পরিষেবা। বালি-ব্যারাকপুর-শ্রীরামপুর থেকে সেক্টর ফাইভ এবং সোনারপুর থেকে নিউটাউন পর্যন্ত চলবে এসি শাটল বাস। ভাড়ার কাঠামো অনুযায়ী, প্রথম যাত্রার জন্য ৩৯ টাকা ভাড়া ধার্য করা হয়েছে এবং এরপর থেকে এসি বাসে নিয়মিত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ ভাড়া ৬৯ টাকা হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরবর্তী পর্যায়ে বেহালা ও গড়িয়া এলাকাতেও এই পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আইটি কর্মী অর্থাৎ সল্টলেক ও নিউটাউনগামী যাত্রীদের জন্য একটি নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী শীতাতপ নিয়ন্ত্রিত যাতায়াত ব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য বলে জানা গিয়েছে। এর মাধ্যমে অতিরিক্ত শাটল বাস পরিষেবার দীর্ঘদিনের দাবি পূরণ করা হচ্ছে। গত জুলাই মাসে পরীক্ষামূলকভাবে দুটি রুটে এই পরিষেবাটি চালু করা হয়েছিল। এখন রাজ্য সরকারের ‘যাত্রী সাথী’ প্ল্যাটফর্মটি তাদের পরিষেবার পরিধি বাড়ানো হয়েছে। পরবর্তী পর্যায়ে বেহালা ও গড়িয়া এলাকাতেও এই পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.