অরক্ষিত মহিলা যাত্রীদের সুরক্ষায় এবার পড়ুয়ারাই, স্কুলে স্কুলে প্রশিক্ষণ রেলের

৩ ধাপেই নিশ্চিত সুরক্ষা, কী কী জানেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০১৮, ১১:২১

options
link
অরক্ষিত মহিলা যাত্রীদের সুরক্ষায় এবার পড়ুয়ারাই, স্কুলে স্কুলে প্রশিক্ষণ রেলের

সুব্রত বিশ্বাস: ছাত্রনং অধ্যয়নং তপঃ – তা সত্যি। তবে এই ঘেরাটোপে পড়ুয়াদের আর আটকে রাখার পক্ষপাতী নয় রেল। বরং ছোট থেকেই তাদের সামাজিক দায়িত্ব বুঝিয়ে দিতে শুরু হল নয়া প্রশিক্ষণ। অরক্ষিত মহিলা যাত্রীদের কীভাবে পড়ুয়ারাই সুরক্ষা দিতে পারবে তারই পাঠ দিচ্ছে আরপিএফ বিভাগ।

Advertisement

[  নয়া নিয়ম কলকাতা বিশ্ববিদ্যালয়ে, স্নাতক স্তরে কমল ফেল করার ‘ভয়’ ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পূর্ব রেলের আসানসোল বিভাগে গতকাল থেকেই এই প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের এ ব্যাপারে বোঝানো হচ্ছে। জানিয়ে দেওয়া হচ্ছে সমাজে তাদেরও বিশেষ ভূমিকা আছে। শুধু পড়াশোনাতেই তাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। আর তাই ট্রেনে বা স্টেশনে কোথাও মহিলা যাত্রী যদি বিপদগ্রস্ত হন তবে এগিয়ে আসতে হবে তাদেরও। বাড়িয়ে দিতে হবে সাহায্যের হাত। কিন্তু কীভাবে তারা এ কাজ করবে? একা বা কয়েকজনের পক্ষে তো সবসময় চ্যালেঞ্জ নেওয়া সম্ভব নয়। তবে ইচ্ছা থাকলে উপায় হয়। সেই মন্ত্রই শিখিয়ে দেওয়া হচ্ছে এই ক্লাসগুলিতে। বেশ কয়েকটি ধাপ বুঝিয়ে দেওয়া হচ্ছে পড়ুয়াদের। প্রথমে ১৮২ নম্বরে ফোন করে নিরাপত্তা চাওয়া। তারপর ট্রেন ও স্টেশনে সুরক্ষাবাহিনীকে বিষয়টি সম্পর্কে অবগত করানো ও সুরক্ষার আবেদন জানানো। এবং শেষমেশ সংঘবদ্ধ হয়ে প্রতিবাদের পথে হাঁটা।

Advertisement

সম্প্রতি রেল চত্বরে মহিলাদের সুরক্ষা সংক্রান্ত বেশ কিছু ঘটনায় এই পদক্ষেপ করেছেন আরপিএফের ডিজি ধর্মেন্দ্র কুমার। তিনি বলেন, ছাত্রসমাজ দেশের ভবিষ্যত। দৈনিক অসংখ্য ছাত্রছাত্রী ট্রেনে যাতায়াত করে। তারাই তাই এ ব্যাপারে এগিয়ে আসতে পারবে। ওদের থেকে এই সহযোগিতা আশা করা যায়। আর ওদের সচেতন করতে এবং কী করতে হবে তা বোঝাতেই স্কুলে স্কুলে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আরপিএফ বিভাগীয় কর্তাদের।

[  চলন্ত মেট্রোয় যুবতীকে হেনস্তা, অশালীন ইঙ্গিত করে গ্রেপ্তার যাত্রী ]

গত এক বছরে পূর্ব রেলের আরপিএফ কর্মীরা ৪৮৭ জন ছেলে ২৭০ জন মেয়েকে বিভিন্ন ক্ষেত্র থেকে উদ্ধার করেছে। ৩ জনকে ধরে প্রায় দু’কোটি টাকার মাদক ও ৫৭ লক্ষ টাকার সোনা ও রূপার গহনা উদ্ধার করে আরপিএফ, নানা অপরাধে ধরা পড়েছে কয়েক হাজার জন। মহিলা কামরায় ওঠা পুরুষ যাত্রীদের জরিমানা বাবদও আয় হয়েছে কয়েক লক্ষ টাকা। তবে এবার যাত্রী সুরক্ষায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে অভিনব পদক্ষেপই নিল রেল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.