Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Kolkata Durga Puja

মদ্যপ অবস্থায় মণ্ডপে প্রবেশ নিষেধ, বিরাট সিদ্ধান্ত কলকাতার এই পুজো কমিটির

পুজো মণ্ডপের প্রবেশ মুখে ব্রেথলাইজার টেস্ট করা হবে। তার জন্য সাহায্য নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের। এ ছাড়াও ৩০ জনের সিকিউরিটি দল মোতায়েন করা হবে। সঙ্গে থাকবেন ক্লাবের স্বেচ্ছাসেবকরা।

সুলয়া সিংহ
সুলয়া সিংহ

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ২০:২৫

link
সুলয়া সিংহ
সুলয়া সিংহ

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ২০:২৫

options
link
মদ্যপ অবস্থায় মণ্ডপে প্রবেশ নিষেধ, বিরাট সিদ্ধান্ত কলকাতার এই পুজো কমিটির zoom
এআই ছবি।
Advertisement

নেশা করে ঢোকা যাবে না পুজো মণ্ডপে। মদ্যপ অবস্থায় মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব (Chakraberia Sarbojanin Durgotsab) সমিতি। এই ক্লাবের কর্তাদের কথায়, মুখ্যমন্ত্রীর অষ্টমীর দিন মদ বন্ধের নির্দেশের পরই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন মদ্যপ অবস্থায় থাকা দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশ করতে দেবেন না। তার জন্য প্রবেশের মুখে ব্রেথলাইজার টেস্ট করবেন তারা।

পুজো মণ্ডপের প্রবেশ মুখে ব্রেথলাইজার টেস্ট করা হবে। তার জন্য সাহায্য নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের। এ ছাড়াও ৩০ জনের সিকিউরিটি দল মোতায়েন করা হবে। সঙ্গে থাকবেন ক্লাবের স্বেচ্ছাসেবকরা। তাঁরাই বিষয়টি দেখবেন।

দক্ষিণ কলকাতার ভবানীপুরের একটি অত্যন্ত পরিচিত ও ঐতিহ্যবাহী দুর্গাপুজো (Kolkata Durga Puja) চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব সমিতি। এবারে তাঁদের ‘থিম পদ্ম দিঘির ঘাটে।’ চলতি বছরে এই পুজো কমিটি সিদ্ধান্ত নিয়েছে, তৃতীয়া থেকে দ্বাদশী পর্যন্ত পুজো মণ্ডপে মদ্যপ দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হবে না। কিন্তু তা রুখবে কী করে?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুজো মণ্ডপের প্রবেশ মুখে ব্রেথলাইজার টেস্ট করা হবে। তার জন্য সাহায্য নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের। এ ছাড়াও ৩০ জনের সিকিউরিটি দল মোতায়েন করা হবে। সঙ্গে থাকবেন ক্লাবের স্বেচ্ছাসেবকরা। তাঁরাই বিষয়টি দেখবেন। কার্যকারী সভাপতি গোরা রায় চৌধুরী বলেন, “মুখ্যমন্ত্রী বলেছেন অষ্টমীর দিন মদ পাওয়া যাবে না। সেই নির্দেশ মাথায় রেখে আমরা তৃতীয়া থেকে দ্বাদশী পর্যন্ত পুজো মণ্ডপে নেশা করে কাউকে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এই জন্য পুলিশের সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, মিলন মেলা প্রাঙ্গনে পুজো বৈঠকের দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অষ্টমীর দিন রাজ্যের সব মদের দোকান বন্ধ থাকবে। পাশাপাশি কোনও বার বা পানশালাতেও মিলবে না মদ। অন্যান্য বছরে পুজোর চার দিন, অর্থাৎ ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত মদের দোকান খোলা থাকে রাজ্যে। দশমী অর্থাৎ দশেরায় এমনিতেই মদের দোকান বন্ধ থাকে। কিন্তু এবার দু’দিন সপ্তমী। ফলে এবার পুজোর পাঁচদিনের মধ্যে অষ্টমীতে মদের দোকান খোলা রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শুভেন্দু অধিকারী জানান, যে দিন মা দুর্গার পায়ে অঞ্জলি দেবেন, সেদিন রাজ্যে সব মদের দোকান বন্ধ থাকবে। শুধু তাই নয়, বার খোলা থাকলেও মদ পরিবেশন করা হবে না। অর্থাৎ আগে শুধুমাত্র দশমীতে ‘ড্রাই ডে’ থাকত। এবার পুজোয় সব মিলিয়ে দু’দিন বন্ধ মদের দোকান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.