সংবাদ প্রতিদিন ব্যুরো: আজ থেকে শুরু ঈশ্বর গুপ্ত সেতুর মেরামতির কাজ৷ রবিবার পূর্ত দফতরের এক প্রতিনিধি দল জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে সেতুটি পর্যবেক্ষণ করে৷ ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখেন আধিকারিকরা৷ পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার-ইন-চিফ শ্রীকুমার ভট্টাচার্য রবিবার সেতুটি পর্যবেক্ষণ করে জানান, “আশা করছি, দ্রুত কাজ শেষ হবে এবং যান চলাচল শুরু করা যাবে৷ বিকল্প রাস্তারও ব্যবস্থা করা হচ্ছে৷”
সেতুর একটি অংশে কিছুটা বসে যাওয়ার ফলে নিরাপত্তার কারণে শনিবার থেকে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে৷ যার জেরে নদিয়ার সঙ্গে হুগলির যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গিয়েছে৷ হুগলির বাঁশবেড়িয়া ও নদিয়ার কল্যাণীর সংযোগকারী ঈশ্বর গুপ্ত সেতুর গার্ডারের বিয়ারিং ভেঙে গিয়েছে৷ যার ফলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ এই অবস্থায় ক্ষতিগ্রস্ত অংশে যাতে প্রভাব না পড়ে সেদিকে নজর দিয়েছেন পূর্ত দফতরের আধিকারিকরা৷ অ্যাম্বুল্যান্স ও ছোট গাড়ি যাতে যাতায়াত করতে পারে তারজন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে৷
আপাতত পরিস্থিতি সামাল দিতে কৃত্রিম কোনও ব্যবস্থা করা হচ্ছে বলে আধিকারিকদের কাছ থেকে খবর৷ পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার-ইন-চিফ শ্রীকুমার ভট্টাচার্য বলেন, “সেতুর নকশাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে৷ সেতুটি যেহেতু পুরনো, তাই কতটা ক্ষতিগ্রস্ত এখনই বলা যাবে না৷ সেটা তদন্ত শেষের পর রিপোর্ট দেখে বলা সম্ভব হবে৷” তবে পরিস্থিতির উপর নজর দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করতে চাইছেন পূর্ত দফতরের আধিকারিকরা৷
সর্বশেষ খবর
-
অভয়ার সঙ্গে ডিনার করা বন্ধুদের তলব! জেলবন্দি সন্দীপকেও জেরা করতে পারে সিবিআই টিম
-
গেরুয়া হল সাদা, বিতর্কের মাঝে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং বদলে দিলেন শিল্পীরাই
-
আত্মনির্ভরতায় জোর, জলে ভাসল গার্ডেনরিচে তৈরি ‘শ্রুতি’, কতটা শক্তিশালী নৌবাহিনীর এই জাহাজ?
-
গুটিকয়েক কর্মীর বেতন দিতেই মাসিক ৫১ লক্ষ! সুপ্রিম কোর্টে জমা পড়ল কালীঘাট তৃণমূলের খরচের বহর
-
শ্রীলঙ্কাতেও তাড়া করছে অস্ট্রেলিয়ার জুজু! টেস্টের আগে বিশেষ আবদার গম্ভীরদের, সুযোগ পাবেন নবি?