বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বাড়িঘর। আগুন গিলেছে ভোটার কার্ড। দ্বিতীয় দফার ভোটের মুখে চিন্তায় মহেশতলার সন্তোষপুর ১৬ বিঘা বসতির বাসিন্দারা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ৩৩ ও ৩৪ নম্বর অংশের ভোটার কার্ড পুড়ে যাওয়া ভোটার এমন ৬৫ জনকে চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন:
মহেশতলা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপিকা দত্ত বলেন, “বিষয়টি নজরে আসায় প্রশাসনের কাছে ওই সমস্ত ভোটারদের জন্য দরবার করা হয়েছে।” ঠাকুরপুকুর-মহেশতলা ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার জানান, বিষয়টি তাঁদেরও নজরে এসেছে। ইতিমধ্যেই দমকল অগ্নিকাণ্ডের ঘটনার রিপোর্ট দিয়েছে। কাদের ভোটার কার্ড নষ্ট হয়ে গিয়েছে সে ব্যাপারে অনুসন্ধান করে পুলিশকেও জানাতে বলা হয়েছে। ভোটার কার্ড হারানো ভোটারদের গণ দরখাস্ত জমা দিতে বলা হয়েছে। তাঁরা যাতে ভোট দিতে পারেন তার জন্য ই-ভোটার কার্ডের ব্যবস্থা করা হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

শনিবার দুপুরে প্রথমে বসতির একাংশে আগুনের লেলিহান শিখা দেখা যায়। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। বহু মানুষ কোনওমতে প্রাণে বাঁচলেও তাঁদের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে অভিযোগ। অগ্নিকাণ্ডের জেরে বড়সড় প্রভাব পড়েছে রেল পরিষেবায়। বস্তির পাশ দিয়েই গিয়েছে বজবজ-শিয়ালদহ শাখার রেললাইন। আগুন ছড়িয়ে পড়ে রেললাইনের দিকেও এবং পুড়ে যায় ওভারহেড বিদ্যুতের তার। এর ফলে নিরাপত্তার কারণে অবিলম্বে ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় আটঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। বসতির ভিতরে অসংখ্য বৈদ্যুতিক সংযোগ ও অপরিকল্পিত তারের জট থাকার কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে অনুমান দমকলের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অবসরের একমাস পরই কামব্যাক! ফের আর্জেন্টিনার হয়ে মাঠে নামছেন মেসি, কবে-কোথায়?
-
বিস্ফোরণে গাজায় নেমে আসবে নরক! ইজরায়েলকে ৪০ হাজার ‘প্রলয়-অস্ত্র’ দিচ্ছে আমেরিকা
-
ইডির নজরে শহরের নির্মাণ ব্যবসায়ীরা! সাত সকালে কলকাতা সহ ৬ জায়গায় হানা, কোন মামলায় তল্লাশি?
-
শিল্প-পর্যটনের প্রসার, চলতি মাসেই রাজ্যের আরও ৪ আঞ্চলিক বিমানবন্দর নিয়ে ত্রিপাক্ষিক চুক্তি
-
তৃণমূল জমানায় জমি দখল, তোলাবাজি! গ্রেপ্তার দেবাশিস কুমার ঘনিষ্ঠ ব্যবসায়ী