Murshidabad

‘দুর্নীতি’র ফাইল সরাতে অবসরের পর স্কুলে প্রাক্তন প্রধান শিক্ষক! ধুন্ধুমার কাণ্ড মুর্শিদাবাদে

কী বলছেন অভিযুক্তরা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৩:৫৭

options
link
‘দুর্নীতি’র ফাইল সরাতে অবসরের পর স্কুলে প্রাক্তন প্রধান শিক্ষক! ধুন্ধুমার কাণ্ড মুর্শিদাবাদে
'দুর্নীতি'র ফাইল সরাতে অবসরের পর স্কুলে প্রাক্তন প্রধান শিক্ষক! ধুন্ধুমার কাণ্ড মুর্শিদাবাদে

‘দুর্নীতি’র ফাইল সরাতে অবসরের পর স্কুলে প্রাক্তন প্রধান শিক্ষক! ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙায়। স্থানীয়রা বিষয়টা টের পেতেই মেন গেটে তালা ঝুলিয়ে দেন। এরপর তুমুল বচসায় দু’পক্ষ। দীর্ঘদিন পর পুলিশ গিয়ে উদ্ধার করে অভিযুক্তদের। প্রাক্তন প্রধান শিক্ষক-সহ ৩ জনকে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

Advertisement

মুর্শিদাবাদের বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রকাশ মণ্ডল। রবিবার সকালে প্রকাশ মণ্ডল, দায়িত্বপ্রাপ্ত বর্তমান প্রধান শিক্ষিকা সালেহা খাতুন-সহ মোট তিনজন স্কুলে হাজির হন। বিকেলের দিকে বিদ্যালয় থেকে তাঁদের বেরতে দেখেই ক্ষেপে যান স্থানীয়রা। তাঁদের অভিযোগ, দুর্নীতির ফাইল সরাতে ছুটির দিনে স্কুলে ঢুঁ মেরেছেন তাঁরা। এই অভিযোগ তুলেই স্থানীয়রা মেন গেটে তালা ঝুলিয়ে দেন। এরপরই বাদানুবাদে জড়িয়ে পড়ে ২ পক্ষ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিস্থিতি হাতের বাইরে চলে যেতেই ঘটনার খবর দেওয়া হয় শক্তিপুর থানায়। পুলিশ গিয়ে প্রাক্তন শিক্ষক প্রকাশ মণ্ডল, বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সালেহা খাতুন ও প্রতিবেশী স্কুলের শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতিকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, ঠিক কেন তাঁরা ছুটির দিনে স্কুলে ঢুকেছিলেন তা খতিয়ে দেখা হবে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.