সিনেমাপ্রেমীরা বর্তমানে বড়পর্দায় দেখছেন জয়া আহসানকে। হইহই করে চলছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’। এরই মাঝে জয়ার অনুরাগীদের জন্য সুখবর। এবার রিয়ালিটি শোয়ে দেখা যাবে তাঁকে। নিশ্চয়ই ভাবছেন, তবে কি এবার শোয়ের উপস্থাপকের আসনে দেখা যাবে ওপারের নায়িকাকে? কবে থেকে, কোথায়- আরও নানা প্রশ্ন উঁকি দিচ্ছে মনে। চলুন খোলসা করা যাক সবটা।

আরও পড়ুন:
না উপস্থাপক হিসেবে নন, একটি রিয়ালিটি শোয়ে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লাস্যময়ী জয়া। অনুষ্ঠানটি হল সান বাংলার ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এই শোয়ের উপস্থাপক। জানা গিয়েছে, আগামী ৩১ জুলাই ৭ টায় সম্প্রচারিত হবে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর বিশেষ পর্ব। তাতেই উপস্থিত থাকবেন জয়া। সূত্রের খবর, ইতিমধ্যেই এই পর্বের শুটিং হয়ে গিয়েছে। হাসি-আড্ডায় অন্য প্রতিযোগীদের সঙ্গে মেতে উঠেছিলেন অভিনেত্রী। জয়া আহসানকে কাছে পেয়ে আপ্লুত প্রতিযোগীরাও।

‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এই শোটি মহিলাকেন্দ্রিক। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এতে অংশ নেন। বাকিদের সঙ্গে ভাগ করে নেন তাঁদের জীবনযুদ্ধের গল্প। এছাড়া থাকে নানারকম খেলা। যা সঠিকভাবে খেলতে পারলেই লক্ষ্মীলাভ হয়। বিশেষ পর্বে বাংলার মেয়েদের এই লড়াইয়ের গল্প শুনে তাঁদের কুর্নিশ জানান জয়া। এভাবেই এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগান। অনুরাগীরা যে নতুন রূপে অভিনেত্রীকে দেখার জন্য উদগ্রীব তা বলার অপেক্ষা রাখে না। তবে এখনও কয়েকটা দিন ধৈর্য্য যে ধরতেই হবে!
সর্বশেষ খবর
-
পাকিস্তানে ফিরতেই রিজওয়ান-ইমামকে সাইবার ক্রাইমের জেরা, আরও বড় শাস্তির মুখে দুই তারকা!
-
নজর ঘুরলেই হতে পারে ৯/১১-র মতো হামলা! বিশ্বকে সতর্কবার্তা ব্রিটিশ গোয়েন্দা প্রধানের
-
মটন বিরিয়ানি খেয়েও ফিট! পুজোয় জিতু কমলের ডায়েট মন্ত্র জানেন?
-
বিদ্যুৎ বিলে ছাড় ২ হাজার টাকা! হোয়াটসঅ্যাপে মেসেজ পেলেন? জানুন কী করলে কমবে খরচ
-
লাড্ডুতে পোকা দেখিয়ে ‘ব্ল্যাকমেল’, আইফোন ও ১০ হাজার টাকা চাওয়ার দাবি মহিলা ব্লগারের বিরুদ্ধে!