অসমের ভূমিপুত্র জুবিন গর্গের আকস্মিক মৃত্যুশোক আছড়ে পড়েছিল কাশ্মীর টু কন্যাকুমারী। তাঁর স্মৃতি আগলে অসমের মানস জাতীয় উদ্যানে একটি ফুলগাছের নামকরণ করা হয়েছিল। গত মার্চ মাসে এক বিরল প্রজাতির প্রজাপতির নামকরণও করা হয় প্রয়াত গায়ক জুবিনের নামেই। যার বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ‘ইউথালিয়া জুবিন গর্গ’। মাত্র চারমাসের ব্যবধানে আরও একবার গায়ক জুবিনকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
বৈচিত্রময় উত্তরপূর্ব ভারতের ভাণ্ডারে নয়া সংযোজন। শিলংয়ে দেখা মিলেছে আদা পরিবারের এক নতুন প্রজাতির লিলি ফুলের। যার নাম রাখা হয়েছে ‘হেডিকিয়াম জুবিন গার্জিয়ানাম’। কিংবদন্তি শিল্পীর সম্মানেই এই নামকরণ তা বলাই বাহুল্য। ‘বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’র গবেষকরা এই নতুন প্রজাতির ফুলটিকে শনাক্ত করেছেন।
আরও পড়ুন:

ইস্টার্ন রিজিওনাল সেন্টারের গবেষকরা দীর্ঘদিন ধরেই এই অজানা ফুল নিয়ে গবেষণা করছিলেন। অবশেষে তাঁরা নিশ্চিত হন, এটি আদা পরিবারের সম্পূর্ণ নতুন প্রজাতির একটি ফুল। তবে এই ফুলের মূল উৎসের কোনও নথি বা তথ্য পর্যন্ত গবেষকরা পৌঁছাতে পারেননি। তাঁদের মতে, এই নতুন প্রজাতির ফুলের বিশেষত্ব এটি ঘিয়ে রঙের, পরাগধানীর রং হলুদ আর ফুলের বৃন্ত রোমযুক্ত।
জুবিন গর্গের সুরো সফর স্মৃতিতে অম্লান। গায়ককে শ্রদ্ধা জানাতে বিভিন্ন পদক্ষেপ করেছে অসম সরকার। অভিনব কায়দায় শ্রদ্ধা জানিয়ে অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে সদ্যোজাত এক হস্তিশাবকের নামকরণও করা হয়েছিল জুবিনের গান ‘মায়াবিনী’র নামে। কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা এবং তাঁর সঙ্গীতের নেপথ্যে গল্প বুনেছেন পরিচালক শ্রী প্রীতম।

স্বনামধন্য গায়ককে নিয়ে ছবি বানাচ্ছেন, তাঁর ভাবনায় তৈরি হচ্ছে মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিন দা’। গত ২৭ জুন শনিবার সন্ধ্যায় অসমে জুবিনের স্ত্রী গরিমার হাতে হবে হবে সিনেমার পোস্টার উদ্বোধনী অনুষ্ঠান। এক সংগ্রামী গায়কের জীবনের গল্পই ফুটে উঠবে ‘লাভ ইউ জুবিন দা’-তে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আষাঢ় থেকে কার্তিক দেবতাদের নিদ্রাকাল, তবু শরতেই কেন উৎসবের ছড়াছড়ি?
-
বর্জ্য থেকেই জ্বালানি! প্লাস্টিক দিয়ে এবার গ্যাস তৈরির পরিকল্পনা বিশ্বভারতীর
-
ইরান সমর্থিত হাউথির হাতে মারণাস্ত্র ‘এআই ক্লাউড’! প্রযুক্তির অপব্যহার নিয়ে মধ্যপ্রাচ্যে উদ্বেগ
-
আইএসএল জয়ের ম্যাচে রেফারি ‘কেনা’ ছিল! ইস্টবেঙ্গলের ‘মাস্টার’কে নিয়ে বিস্ফোরক পোস্ট অস্কারের
-
কিছুতেই শুকাচ্ছে না কান-নাকের পিয়ার্সিং, চিকিৎসককে জানানোর আগে এই ৫ টোটকা কাজে লাগাতে পারেন