RPF

ব্যান্ডেলে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা দুই মহিলার, জীবন বাজি রেখে প্রাণ বাঁচালেন RPF, দেখুন ভিডিও

গার্ড বিষয়টি বুঝতে পেরেই ট্রেনটি থামিয়ে দেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২২, ১৭:৩০

options
link
ব্যান্ডেলে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা দুই মহিলার, জীবন বাজি রেখে প্রাণ বাঁচালেন RPF, দেখুন ভিডিও

সুব্রত বিশ্বাস: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিরাট বিপদ ডেকে এনেছিলেন দুই মহিলা। আর একটু হলেই একেবারেই ট্রেনের তলায় চলে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু জীবন বিপন্ন রেখেই দুই মহিলা যাত্রীর প্রাণ রক্ষা করলেন আরপিএফ এএসআই।

Advertisement

মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিট নাগাদ ব্যান্ডেল স্টেশনের (Bandel Station) ঘটনা। ব্যান্ডেল লোকাল যখন স্টেশন থেকে ছাড়ছে, ঠিক তখনই দুই মহিলা চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। কিন্তু তাল সামলাতে না পেরে ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকে পড়েই যান। সেই সময় ওই প্ল্যাটফর্মে ডিউটি করছিলেন আরপিএফের (RPF) এএসআই আশিস সিং। তিনিই খেয়াল করেন, দুই মহিলা চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছেন। পরিস্থিতি দেখে দুই যাত্রীকে বাঁচাতে একেবারে ঝাঁপিয়ে পড়েন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্রেমিকাকে ফিরে পেতে দিনভর বৃষ্টিতে ধরনা! অবশেষে মন গলল হবু শ্বশুরের, রাতেই মধুরেণ সমাপয়েৎ]

দৌড়ে গিয়ে দুই মহিলাকে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখান থেকে টেনে তোলেন আশিস সিং। গার্ড বিষয়টি বুঝতে পেরেই ট্রেনটি থামিয়ে দেন। এরপর দুই মহিলাকে অক্ষত অবস্থায় ওই ট্রেনে তুলে দেন আরপিএফ কর্মীরা। আশিসের এই কর্ম তৎপরতার প্রশংসা করেছে পূর্ব রেলের আরপিএফ বিভাগ। ব্যান্ডেল স্টেশনে এই কাণ্ডের সিসিটিভি ফুটেজ পাঠানো হয়েছে রেলবোর্ডে।

Advertisement

পূর্ব রেলের আরপিএফের আইজি পরম শিব জানান, এমন দক্ষতার প্রয়োজন রয়েছে বিভাগে। যে কর্মী দুই যাত্রীর প্রাণরক্ষা করেছেন, তাঁকে তাঁর ভাল কাজের পুরস্কার দেওয়া হবে। এর আগে এমন ভাবে যাত্রীকে রক্ষা করার ঘটনা হাওড়া স্টেশনেও ঘটেছে। ভারতীয় রেলে আরপিএফের এই দক্ষতা বহু সময় অনেক যাত্রীর প্রাণ বাঁচিয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। আরপিএফের হাত ধরে নতুন জীবন ফিরে পাওয়ায় তাঁকে ধন্যবাদ জানিয়েছেন দুই মহিলা যাত্রীও। তবে এমন ভয়ংকর ঘটনা এড়াতে বারবার যাত্রীদের সতর্ক করে থাকে রেল। ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনে না ওঠার পরামর্শই দেওয়া হয়ে থাকে। 

[আরও পড়ুন: গলায় ফাঁস লেগেই কাশীপুরের বিজেপি নেতার মৃত্যু, হাই কোর্টে জমা পড়ল ময়নাতদন্তের রিপোর্ট]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.