Richa Ghosh

বিশ্বজয়ী রিচা ঘোষের নাগরিকত্বও সংশয়ের মুখে! ভোটার তালিকায় নামের পাশে লেখা ‘বিচারাধীন’

শিলিগুড়ি পুরসভার ১৯ নং ওয়ার্ডের বাসিন্দা রিচা। এখানকারই ভোটার তিনি। তা সত্ত্বেও কীভাবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম 'অমীমাংসিত', উঠছে প্রশ্ন।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৭:২২

options
link
বিশ্বজয়ী রিচা ঘোষের নাগরিকত্বও সংশয়ের মুখে! ভোটার তালিকায় নামের পাশে লেখা ‘বিচারাধীন’
বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নাম ভোটার তালিকায় 'অমীমাংসিত'।

প্রায় চারমাসের এসআইআর শেষে ২৮ ফেব্রুয়ারি, শনিবার রাজ্যে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। কমবেশি ৬৩ লক্ষ মানুষের নাম কাটছাঁট হওয়ার পরও সেই তালিকায় বেশ চমক। তালিকায় ‘বিচারাধীন’ বা ‘অমীমাংসিত’ হিসেবে এমন কারও কারও নাম চিহ্নিত করা হয়েছে, যা একেবারেই বিস্ময়কর! এমনকী এই অমীমাংসিত ভোটারের তালিকায় রয়েছেন কয়েকজন জনপ্রতিনিধিও। রবিবার সকালে জানা গেল, চূড়ান্ত ভোটার তালিকায় বিশ্বকাপজয়ী ক্রিকেটার, শিলিগুড়ির বাসিন্দা রিচা ঘোষের (Richa Ghosh) নামের পাশেও লেখা – ‘অমীমাংসিত’ বা ‘আন্ডার অ্যাজুডিকেশন’! এতেই অবাক সকলে। দেশের হয়ে ২২ গজের লড়াই করে যিনি সেরার শিরোপা নিয়ে এলেন, তাঁর নাগরিকত্ব নিয়েই সংশয় প্রকাশ করল নির্বাচন কমিশন! এনিয়ে শিলিগুড়ির নাগরিক মহলে যথেষ্ট সমালোচনা শুরু হয়েছে।

Advertisement
চূড়ান্ত ভোটার তালিকায় রিচার নাম ‘বিচারাধান’।

চূড়ান্ত ভোটার তালিকায় বিশ্বকাপজয়ী ক্রিকেটার, শিলিগুড়ির বাসিন্দা রিচা ঘোষের নামের পাশেও লেখা – ‘অমীমাংসিত’ বা ‘আন্ডার অ্যাজুডিকেশন’! এতেই অবাক সকলে। দেশের হয়ে ২২ গজের লড়াই করে যিনি সেরার শিরোপা নিয়ে এলেন, তাঁর নাগরিকত্ব নিয়েই সংশয় প্রকাশ করল নির্বাচন কমিশন!

শিলিগুড়ির ১৯ নং ওয়ার্ডের বাসিন্দা রিচা ঘোষ ও তাঁর পরিবার। সকলে এখানেই থাকেন। খেলার প্রয়োজনে রিচা দেশ-বিদেশে ঘুরে বেড়ালেও অন্য সময় তিনি শিলিগুড়ির এই এলাকাতেই থাকেন। তা সত্ত্বেও তিনি ভোটার কিনা, এই সংশয় তৈরি হল কেন নির্বাচন কমিশনের, সেটাই বড় প্রশ্ন। শোনা যাচ্ছে, রিচার দিদি সোমশ্রী ঘোষের নামের পাশেও লেখা ‘আন্ডার অ্যাজুডিকেশন’। শনিবার প্রকাশিত হওয়া ভোটার তালিকা অনুযায়ী, ৬০ লক্ষের বেশি ভোটারের নাম বিচারাধীন। সেই তালিকায় বিশ্বকাপজয়ী রিচা ঘোষের নাম দেখে বিস্মিত সকলে। আরও আশ্চর্যের বিষয়, রিচা আগে শুনানিতে ডাকও পাননি। অর্থাৎ তথ্যে অসংগতির কোনও সমস্যা ছিল না তাঁর। তা সত্ত্বেও বিচারাধীন ভোটারের তালিকায় তাঁর নাম কেন?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিধায়ক থেকে কাউন্সিলর এমনকী খোদ বিডিওর নামও চূড়ান্ত ভোটার তালিকায় আপাতত ‘অমীমাংসিত’ বা ‘আন্ডার অ্যাজুডিকেশন’। তা নিয়ে যথেষ্ট সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশন। তবে সেই তালিকায় বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নাম চমকপ্রদই বটে! কমিশনের কাজে গাফিলতির নিদর্শনও। এনিয়ে রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানিয়েছেন, ”এসআইআরের ফর্ম ফিলাপের সময় রিচার জন্মের শংসাপত্র দেওয়া হয়েছিল নথি হিসেবে। কিন্তু কেন এরকম এল, বুঝতে পারছি না। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি।”

Advertisement

রবিবার শিলিগুড়ির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে মেয়র গৌতম দেব নিজের মোবাইলে তালিকা খুলে রিচার নাম দেখান, জোর দেন ‘আন্ডার অ্যাজুডিকেশন’ লেখায়। তাঁর প্রতিক্রিয়া, ”বিশ্বকাপজয়ী খেলোয়াড়ের নাম বিচারাধীন! যিনি ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছেন। ভাবা যায়? আসলে জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশন ভৃত্যের কাজ করেছে। আমরা ওর (রিচা ঘোষ) যাবতীয় কাগজপত্র আবার জমা দেওয়ার ব্যবস্থা করছি। বিষয়টি আমি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি।” স্থানীয় সিপিএম কাউন্সিলর মৌসুমী হাজরা বলেন, “রিচা শুধু রাজ্যের নয়, গোটা দেশের গর্ব। রিচারও নাম বাদ! এসআইআরের নামে ছেলেখেলা চলছে। শুধু রিচা নয়। রিচার দিদিরও নাম বিচারাধীনের তালিকায়। অথচ লোকসভা, পুরনিগম, বিধানসভায় ভোট দিয়েছে রিচার দিদি। আমরা এর শেষ দেখে ছাড়ব। সোমবারই আমরা নির্বাচন কমিশনে কাছে যাব।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.