Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Ayatollah Khamenei Death

ইরানের ‘মোল্লাতন্ত্রে’র শিকড় এই ভারতেই, খামেনেইয়ের মৃত্যুর পর শিরোনামে উত্তরপ্রদেশের গ্রাম

ইরানের সদ্যপ্রয়াত সুপ্রিম লিডার খামেনেইয়ের পূর্বপুরুষদের পদবিতে ছিল 'হিন্দি' শব্দটি। চমকে দেবে এই ইতিহাস।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৫:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৫:৩০

options
link
ইরানের ‘মোল্লাতন্ত্রে’র শিকড় এই ভারতেই, খামেনেইয়ের মৃত্যুর পর শিরোনামে উত্তরপ্রদেশের গ্রাম zoom
উত্তরপ্রদেশের কিন্তুর গ্রামে জন্ম ইরানের সুপ্রিম লিডারের পূর্বপুরুষের। ছবি: সংগৃহীত।
Advertisement

১৯৭৯। ইরানে শাহ মোহাম্মদ রেজা পাহলভি রাজতন্ত্রের পতন। রুহোল্লাহ খোমেইনির হাত ধরে ইসলামিক ধর্মতান্ত্রিক রাষ্ট্র বা বলা ভালো মোল্লাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা। ইরানের ইতিহাসের সন্ধিক্ষণ। সেই সন্ধিক্ষণের নেপথ্যে যে সুপ্রিম লিডার রুহোল্লাহ খোমেইনির হাত, তাঁর শিকড় আসলে ভারতে। তাঁর পূর্বপুরুষরা থেকেছেন এই উত্তরপ্রদেশে।

আজ ইরানে যে মোল্লাতন্ত্রকে পদানত করতে মরিয়া ইজরায়েল-আমেরিকা, সেই মোল্লাতন্ত্রের প্রতিষ্ঠাতা আসলে রুহোল্লাহ খোমেইনি। যার পূর্বপুরুষদের বাস ছিল উত্তরপ্রদেশের ছোট্ট গ্রামে। আনুমানিক ১৮০০ সালে উত্তরপ্রদেশের বারাবাঁকির কিন্তুর গ্রামে জন্ম নেন শিয়া ধর্মীয় গুরু সৈয়দ আহমেদ মুসাবি। ইসলামকে আরও গভীরভাবে জানা ও ধর্মীয় শিক্ষা গ্রহণের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে তিনি ১৮৩০ সালে চলে যান ইরাকে। সেসময় ভারতে মোগল আমল শেষের দিকে। অনেক জায়গায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত। তাই ইসলামের চর্চার জন্য ভারতকে নিরাপদ বোধ করেননি তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইরাকে কিছুদিন থাকার পর ১৯৩৪ সালে ইরানের খোমেইন শহরে বসবাস শুরু করেন সৈয়দ আহমেদ মুসাবি। তাৎপর্যপূর্ণভাবে ইরানে বসবাস করলেও নিজের ভারতীয় পরিচয় ভোলেননি আহমেদ। সেকারণেই নিজের নামের পাশে তিনি জুড়ে নেন ‘হিন্দি’ উপাধি। ইরানে শিয়া ধর্মশিক্ষা দিতেন তিনি। তাঁর সন্তান মোস্তফা হিন্দি, এবং মোস্তফার সন্তান হলেন রুহোল্লাহ খোমেইনি। বাবা এবং দাদুর মতো খোমেইনিও ধর্মগুরুই ছিলেন। কিন্তু তিনি প্রায় গোটা ইরানকে নিজের মতাদর্শে অনুপ্রাণিত করেন।

Iran-Israel Conflict: Indian roots of Iran supreme Leader
ইরানে মোল্লাতন্ত্রের মূল উত্তরপ্রদেশের গ্রামে।

এই রুহোল্লাহ খোমেইনির নেতৃত্বেই ইরানে ইসলামিক বিপ্লব শুরু হয়। ১৯৭৯ সালে ইরানে শাহ মোহাম্মদ রেজা পাহলভির পাশ্চাত্য সমর্থিত রাজতন্ত্রের পতন ঘটে। সে দেশের ধর্মীয় এবং রাজনৈতিক ইতিহাস পুরোপুরি বদলে যায়। এতদিন পর্যন্ত খোমেইনির উত্তরসূরি আয়াতোল্লা আলি খামেনেইয়ের হাত ধরে ইরানে শক্তিশালীভাবে চলছিল মোল্লাতন্ত্রের শাসন। শনিবার গভীর রাতেই মার্কিন-ইজরায়েল হানায় খামেনেইয়ের (Ayatollah Khamenei Death) মৃত্যু হয়েছে। তাঁর উত্তরসূরি হিসাবে যাকে ভাবা হচ্ছে মুস্তাফা খামেনেই, তিনিও কিন্তু রুহোল্লাহ খোমেইনির বংশধর। বস্তুত ইরানের বর্তমান মোল্লাতন্ত্র পুরোটাই রুহোল্লাহ খোমেইনির দান। সেই রুহোল্লাহ খোমেইনির শিকড় আবার এই ভারতেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.