Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Commercial Gas

যুদ্ধের আবহে এক ধাক্কায় অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম! কলকাতায় কত হল?

মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম ঘোষণা হয়। কখনও বাড়ানো হয় আবার কখনও কমানো হয়। যদিও গত কয়েকমাস ধরে লাগাতার বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধি হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৪:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৪:৩৪

options
link
যুদ্ধের আবহে এক ধাক্কায় অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম! কলকাতায় কত হল? zoom
ফের বাড়ছে গ্যাসের দাম। ফাইল ছবি।
Advertisement

দীর্ঘ উত্তেজনার পর শনিবার সরাসরি ইরানের মাটিতে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইজরায়েল। যৌথ হামলায় গুঁড়িয়ে গিয়েছে ইরানের বহু জায়গা। নিহত হয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই। এই প্রেক্ষাপটে ক্রমশ উত্তপ্ত হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। যুদ্ধের প্রভাব নিয়ে দুশ্চিন্তার কালো মেঘ! আর আবহেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম (Commercial Gas)। এক ধাক্কায় ৩১ টাকা দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের। আজ রবিবার থেকেই বর্ধিত দাম কার্যকর হচ্ছে। এর ফলে এলপিজি সিলিন্ডার কিনতে সাধারণ মানুষের আরও খসবে গ্যাঁটের কড়ি।

মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম ঘোষণা হয়। কখনও বাড়ানো হয় আবার কখনও কমানো হয়। যদিও গত কয়েকমাস ধরে লাগাতার বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধি হচ্ছে। তথ্য বলছে, বছরের শুরুতেই অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ এ একধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি হয় ১১১ টাকা। এমনকী ১ ফেব্রুয়ারিতেও আরও ৪৯ টাকা বৃদ্ধি হয় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। সেই ধারা অব্যাহত। সংশোধিত দামের তালিকা অনুযায়ী, আজ ১লা মার্চ কলকাতায় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ১৮৭৫ টাকা ৫০ পয়সা। শুধু কলকাতা নয়, দেশের অন্যান্য মেট্রো শহরগুলিতেও উল্লেখযোগ্যভাবে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মূলত হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাস। লাগাতার মূল্যবৃদ্ধির ফলে হোটেল, রেস্তরাঁ খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলেও আশঙ্কা। যদিও স্বস্তির খবর ঘরোয়া রান্নার গ্যাস অর্থাৎ ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। গত কয়েকমাস ধরে সিলিন্ডারের দাম ৮৭৯ টাকাতেই স্থির রয়েছে। বিশ্ব বাজারে পেট্রোলিয়ামের দামের তুল্যমূল্য বিচার করে দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি পেট্রোলিয়াম পণ্যের দাম নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের মূল্য দাম বৃদ্ধি কিংবা কমার ক্ষেত্রে অনেকটাই নির্ভরশীল। তবে বর্তমান আমেরিকা-ইজরায়েল এবং ইরান যুদ্ধের প্রভাব বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যের উপর অনেকটাই প্রভাব ফেলবে বলেই মনে করছেন আন্তর্জাতিক মহল। আর তা হলে আগামিদিনে পেট্রোল কিংবা গ্যাসের দাম আরও বাড়াতে পারে বলে আশঙ্কা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.