বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: বহিরাগত দুষ্কৃতীদের বোমা ও গুলি ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবারেও উত্তপ্ত নদিয়ার কল্যাণীর কাছে মোহনপুরের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় চত্বর৷ ছাত্র আন্দোলনের জেরে বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার কোনও ক্লাস নেওয়া সম্ভব হয়নি৷ উলটে, ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনের ঝাঁজ আরও খানিকটা বাড়িয়েছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷
[মোমো নয়, কার্শিয়াংয়ের পড়ুয়ার প্রাণ কেড়েছে মারণখেলা ‘ইলুমিনাটি’!]
এদিন বেলা বাড়তেই আন্দোলনকারী পড়ুয়াদের তরফে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল বের করা হয়৷ অভিযুক্তদের গ্রেপ্তারি ও বিশ্ববিদ্যালয়ে তোলাবাজির বিরুদ্ধে ব্যবস্থা দেওয়ারও দাবি জানানো হয়৷ এপ্রসঙ্গে উপাচার্য ধরণীধর পাত্র বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের এই সংঘর্ষের ঘটনায় তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে৷ ছাত্রাবাস খালি করে দেওয়া যায় কি না, সেটা নিয়েও চিন্তাভাবনা চলছে৷’’ উপাচার্যের ঘরের সামনে আন্দোলনরত পড়ুয়াদের উচ্ছেদ করতে বুধবার রাতে বহিরাগত ২০-২৫ জনের একটি দুষ্কৃতী দল এই হামলা চালায় বলে অভিযোগ৷ দুষ্কৃতীদের হাতে সাত-আট জন পড়ুয়া ও তিনজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে অভিযোগ৷
[মন্দিরে হনুমানের লাথিতে প্রাণ গেল ভক্তের, নবদ্বীপে আতঙ্ক]
এদিন রাতের এই ঘটনার প্রতিবাদে সরব হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংগঠনগুলিও। আন্দোলনকারীদের পড়ুয়াদের অভিযোগ, বহিরাগতরা এই হামলা চালিয়েছে৷ পুলিশ ক্যাম্পাসে থাকলেও নীরব দর্শকের ভূমিকায় ছিল। গত কয়েকদিন ধরে পড়ুয়া ওই বিশ্ববিদ্যালয়ের কৃষি আধিকারিক ও ছাত্র কল্যাণ শাখার আধিকারিকের অপসারণের দাবিতে উপাচার্যের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন৷ দাবি না মেটায়, গতরাতে অনশনে বসেন পড়ুয়ারা৷ অভিযোগ, পড়ুয়াদের উচ্ছেদ করতেই এদিন তাণ্ডব চালায় দুষ্কৃতীরা৷ এরপর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাতেই পড়ুয়ারা হরিণঘাটা-কাঁচরাপাড়া রাস্তায় অবরোধে বসেন৷ প্রায় আধঘণ্টা পর পুলিশি আশ্বাসে অবরোধ উঠলেও উত্তেজনা চরমে থাকে৷ পড়ুয়াদের অভিযোগ, শাসকদলের মদতেই এই হামলা হয়েছে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷
[অনটনের সংসারে ভিক্ষা করে শৌচাগার, নজর কাড়লেন রানিনগরের গৃহবধূ]
সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!