Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
IEM Public School

পুজো আসতেই হইচই সল্টলেকে, আইইএম স্কুলে জমজমাট দুর্গাপুজো কার্নিভাল

ঢাকে কাঠি পড়ার অপেক্ষা। আনন্দের সুর ছড়ালো সল্টলেকের জি ই ক্যাম্পাসে। মেলায় মেতে উঠল আইইএম পাবলিক স্কুল। সম্প্রতি স্কুলে আয়োজিত হল ‘দুর্গাপুজো কার্নিভাল ২০২৬’।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৬:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৬:৪৯

options
link
পুজো আসতেই হইচই সল্টলেকে, আইইএম স্কুলে জমজমাট দুর্গাপুজো কার্নিভাল zoom
আইইএম পাবলিক স্কুলে কার্নিভালের ধামাকা।
Advertisement

ঢাকে কাঠি পড়ার অপেক্ষা। আনন্দের সুর ছড়ালো সল্টলেকের জি ই ক্যাম্পাসে। মেলায় মেতে উঠল আইইএম পাবলিক স্কুল। সম্প্রতি স্কুলে আয়োজিত হল ‘দুর্গাপুজো কার্নিভাল ২০২৬’। খুদে পড়ুয়া, অভিভাবক এবং অতিথিদের উপস্থিতিতে ক্যাম্পাসজুড়ে সারাদিন চলল হুল্লোড়। কেনাকাটা, খাওয়া-দাওয়া, খেলাধুলো আর সাংস্কৃতিক প্রতিযোগিতায় জমজমাট হয়ে উঠল মেলা প্রাঙ্গণ।

উৎসবের মরশুমে কেনাকাটার আকর্ষণ থাকে সবসময় শীর্ষে। সেই কথা মাথায় রেখেই মেলায় বসেছিল নানাবিধ স্টল। অলঙ্কার থেকে শুরু করে হস্তশিল্প, বাদ ছিল না কিছুই। পৌলমী সাঁতরা এবং ড্যাজলিং কুইনসের জুয়েলারি, সোহিনী মুখোপাধ্যায়ের হস্তশিল্প এবং দেবারতি বোসের শাড়ি-ব্লাউজের স্টল আলো ছড়িয়েছে কার্নিভালে। এছাড়া সুদেষ্ণা ভট্টাচার্য ও প্রজ্ঞার পোশাক, ভট্টাচার্য এক্সক্লুসিভসের কুর্তি এবং লিটল ফ্ল্যামিঙ্গোর বাচ্চাদের খেলনা নজর কেড়েছে সকলের। ছবিপ্রেমীদের ভিড় জমেছিল সায়ন চৌধুরীর আর্ট গ্যালারিতে। সেখানে মুহূর্তে পেন্সিল স্কেচ বানিয়ে চমকে দিয়েছেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পেটপুজোর জন্য কার্নিভালে হাজির ছিল নানা স্টল। পিৎজা হাট এবং কেকস ফোর লাইফের সুস্বাদু পিৎজা ও কেকের জন্য লম্বা লাইন চোখে পড়ে। মেলায় ঘুরে ঘুরে ঠাণ্ডা মকটেল খাওয়ার মজাই আলাদা। আর সেই সুযোগ করে দিয়েছিল ইনস্ট্যান্ট ম্যাজিক মিক্স।

বাঙালির চিরাচরিত শিল্পকলার স্বাদ তুলে ধরতে অভিভাবকদের জন্য আয়োজন করা হয়েছিল আলপনা প্রতিযোগিতা। এর পরেই শুরু হয় শিক্ষার্থীদের মূল আকর্ষণ ‘গো অ্যাজ ইউ লাইক’। রঙিন ও অদ্ভুত সব সাজে মেলা প্রাঙ্গণ রাঙিয়ে তুলেছিল খুদেরা। স্কুলের নিচতলার প্রাঙ্গণে বসেছিল মজার খেলার আসর। ডঙ্কির গায়ে ল্যাজ লাগানো, জোকারকে খাবার দেওয়া, হুপলা আর ডার্টের খেলায় মেতেছিল ছোট থেকে বড় সকলেই।

সিআইএসসিই বোর্ডের অধীনে চলা এই স্কুল চত্বরে সকলের প্রবেশ ছিল একদম বিনামূল্যে। পড়াশোনার পাশাপাশি উৎসবের আনন্দে সবাইকে এভাবে এক ছাতার তলায় নিয়ে আসার প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সবাই। আনন্দে মাখা এই উৎসবই জানান দিল, অপেক্ষা আর কিছু দিনের। উমা ফিরছেন বাপের বাড়িতে। আর তার পথ চেয়ে বসে আছে সকলে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.