Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Durga puja 2026

অক্টোপাসের পেটের ভিতরে ঢুকে দুর্গাদর্শন! এই পুজোয় থাকছে দুরন্ত আলোকসজ্জাও

মাত্র চার বছরেই এই পুজো রাজ্যের দুর্গাপুজোর মানচিত্রে উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছে। 

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৭:১৬

link
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৭:১৬

options
link
অক্টোপাসের পেটের ভিতরে ঢুকে দুর্গাদর্শন! এই পুজোয় থাকছে দুরন্ত আলোকসজ্জাও zoom
মাত্র বছর চারেক আগে এই ক্লাবে শুরু করে দেবী দুর্গার আরাধনা। নিজস্ব চিত্র।
Advertisement

সবচেয়ে বড় অক্টোপাস! হ্যাঁ, ঠিকই পড়েছেন। এবার ‘সবচেয়ে বড় অক্টোপাসে’র মণ্ডপ তৈরি করে চমক দিতে চলেছে কুলতলির ট্যাংরাবিচি ৩ পল্লি সংঘ ক্লাব। শুধু মণ্ডপ নয়। থাকছে অভিনব আলোকসজ্জাও। খুব পুরনো পুজো নয়। মাত্র বছর চারেক আগে এই ক্লাবে শুরু করে দেবী দুর্গার আরাধনা। তার মধ্যেই ওই জেলার আলোচিত পুজোর মধ্যে জায়গা করে নিয়েছে এই পুজো।

দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের জামতলা। সেখান থেকে কিছুটা দূরে ট্যাংরাবিচি গ্রাম। চারদিকে চাষের জমি। সেখানকারই এক ফাঁকা মাঠে চলছে ট্যাংরাবিচি ৩ পল্লি সংঘের পুজো প্রস্তুতি। এবারের দুর্গাপুজোয় তাদের বিশেষ আকর্ষণ অক্টোপাসের আদলে তৈরি মণ্ডপ। কীভাবে তৈরি হচ্ছে সবচেয়ে বড় অক্টোপাসের মতো মণ্ডপ? যেখানে প্রবেশ করার আগে দর্শনার্থীদের মনে হবে এক অতিকায় প্রাণীর পেটের মধ্যেই যেন ঢুকছেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ক্লাবের সদস্যরা জানাচ্ছেন, প্রথমে বাঁশের কাঠামো তৈরি করা হয়েছে। তাতে চটের বস্তা দেওয়ার পর দেওয়া হচ্ছে সিমেন্টের আস্তরণ। ধীরে ধীরে রূপ পাচ্ছে অক্টোপাসের ৮টি পা, মুণ্ডু। এই অভিনব মণ্ডপ কুলতলিকে তুলে এনেছে রাজ্যের দুর্গাপুজোর মানচিত্রে। ক্লাবের সদস্য শুভ মণ্ডল জানান, “আমাদের পুজোর এবার ৪ বছরের। এবার আমাদের বিশেষ আর্কষণ সবচেয়ে বড় অক্টোপাস। আমাদের বাজেট যে বিশাল তা নয়। গ্রামবাসীর অনুদান ও সরকারি অনুদানেই পুজো হয়।”

শহরের থেকে অনেকটাই দূরে এই গ্রামে নেই থিমের ছড়াছড়ি। নেই রেষারেষি। রয়েছে নিখাদ আনন্দ। শরতের আকাশে এখন পেঁজা তুলোর মতো মেঘ। মণ্ডপের পাশের জলাভূমিতে কাশফুল দোল খাচ্ছে। মা আসছেন কুলতলির ট্যাংরাবিচি গ্রামে। সেই আনন্দে বাড়তি মাত্রা যোগ করছে অভিনব মণ্ডপসজ্জা ও আলোর অপূর্ব সমাহার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.