সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঁকুড়ায় দিলীপ ঘোষের গাড়িতে হামলার ঘটনার ২৪ ঘণ্টার ব্যবধানে এবার আক্রান্ত হলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী৷ খোদ নিজের জেলা, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ‘জেল ভরো’ কর্মসূচিতে যাওয়ার পথে আক্রান্ত হন তিনি৷ গাড়ি থেকে নামিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ৷ পরে বিধায়কের গাড়ি ভাঙচুর করা হয়৷ এমনকি, তাঁদের লক্ষ্য করে ইট-বোমা ছোঁড়া হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলেছে বাম নেতৃত্ব৷
[ডাকঘরের ২০০ আমানতকারীর কোটি টাকা হাতিয়ে উধাও পোস্টমাস্টার]
বামেদের দাবি, ডায়মন্ড হারবারে ‘জেল ভরো’ কর্মসূচিতে যাওয়ার পথে আক্রান্ত হন সুজন চক্রবর্তী-সহ সিপিএমের বেশ কয়েকজন কর্মী-সমর্থকরা৷ তাঁদের মারধর করার পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ৷ অভিযোগ, তাঁদের লক্ষ্য করে ছোঁড়া হয় ইট৷ এমনকী, বেশ কয়েকটি বোমাও ছোঁড়া হয় বলে সিপিএম নেতৃত্বের দাবি৷ গোটা ঘটনার পেছনে স্থানীয় তৃণমূল নেতৃত্বের হাত রয়েছে বলে অভিযোগ সুজন অনুগামীদের৷ সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক শমীক লাহিড়ীর অভিযোগ, এদিনের জেল ভরো কর্মসূচি বাতিল করার জন্য গতকাল রাতে পুলিশ ডায়মন্ড হারবারের সিপিএম নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে৷ গতকাল রাতেই ডায়মন্ড হারবারে লাগানো সমস্ত ফ্ল্যাগ-ফেস্টুন পুলিশ ছিঁড়ে দিয়েছে বলেও অভিযোগ শমীক লাহিড়ীর৷ তাঁর দাবি, এদিনের জেল ভরো কর্মসূচিকে পণ্ড করতেই শাসকদল এই কাজ করেছে৷
[ঝাড়খণ্ড থেকে জঙ্গলমহলে মাওবাদী আনছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর]
অন্যদিকে, বাঁকুড়ার খাতড়ায় বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গাড়িতেও হামলার অভিযোগ ওঠে বুধবার৷ খাতড়ার জলডোবরা গ্রামে এক দলীয় নেতার বাড়িতে গিয়েছিলেন দিলীপবাবু৷ রাত ১১টা নাগাদ সেখান থেকে বেরনোর সময় এই ঘটনাটি ঘটে৷ অভিযোগ এদিন তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়ে একদল দুষ্কৃতী৷ দুষ্কৃতীদের ছোঁড়া ইটে ক্ষতিগ্রস্ত হয় বিজেপি বিধায়কের গাড়ি৷ বিজেপির অভিযোগ, গাড়িতে হামলার পাশাপাশি জলডোবরা গ্রামের ওই বিজেপি নেতার বাড়িতেও একই সঙ্গে একদল লোক চড়াও হয়ে ভাঙচুর চালায়৷ এদিনের এই ঘটনা প্রসঙ্গে খাতড়ার এসডিপিও বিবেক ভার্মা জানিয়েছেন, গাড়িতে ঢিল পড়লেও বিজেপি সভাপতির কিছু হয়নি৷ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের