প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্য়ায়কে কেউ ব্ল্যাকমেল করে থাকতে পারেন বলে মনে করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। রবিবাব নবান্নে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু বলেন, “ভোটের পর অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। ছেড়েছিলেন মমতার সঙ্গ। তাঁর তৈরি করা কমিটি থেকেও রিজাইন করেছিলেন। তৃণমূলের দুর্নীতিগ্রস্তরা তাঁকে ভয় দেখিয়ে থাকতে পারে। কেউ ব্ল্যাকমেল করে থাকতে পারে।” প্রাক্তন মন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্কের কথা জানিয়ে শুভেন্দু আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। তাঁর সুইসাইড নোট, মোবাইল ফোন খতিয়ে দেখা হবে।
এই বিষয়ে আরও খবর
শুভেন্দুর কথায়, “সকালেই জেনেছি। অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। অনেকদিন ধরে একসঙ্গে কাজ করেছি। মুখ্যমন্ত্রী হওয়ার পর মেসেজ করেছিলাম। আশিসের পরিবারের সঙ্গে কথা হয়েছে। কেউ ভয় দেখিয়েছে কি না খতিয়ে দেখতে হবে। আমি শকড। ময়নাতদন্ত যাতে শুষ্ঠুভাবে হয় তার জন্য পুলিশ, জেলাশাসককে নির্দেশ দিয়েছি।”
রবিবার সকালে নিজের বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ (Asish Banerjee Death)। সকালেই মৃত্যুর খবর পান মুখ্যমন্ত্রী। তিনি সাংবাদিক বৈঠকে জানান, সাংসদ অসিত মাস তাঁকে ফোন করে বলেন যে, আশিসের পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে কথা বলতে চান। এরপরই অসিতের ফোনে নিজে ভিডিও কল করেন মুখ্যমন্ত্রী। পরিবারের সদস্যরা তাঁকে জানান, বিজেপি নেতাকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল আশিসের। তাঁকে হারানোর পর বিজেপি বিধায়ক ধ্রুব সাহা তাঁর বাড়িতে গিয়ে পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়ে এসেছেন। আশিসের বিরুদ্ধে কোনও এফআইআরও ছিল না। তবে অভিযোগ থাকতে পারে। পুলিশ কখনও তাঁকে থানায় পর্যন্ত ডাকেনি বলে জানান শুভেন্দু।
মুখ্যমন্ত্রীর কথায়, “একজন শিক্ষাবিদ, সজ্জন রাজনীতিবিদ, সৎ মানুষ ছিলেন। তবে তিনি যাঁদের সঙ্গে রাজনীতি করতেন তাঁদের ব্যাপারে বলতে পারব না।” এই বিষয়ে বলতে গিয়ে বগটুই কাণ্ডের কথা উঠে আসে মুখ্যমন্ত্রী কথায়।
জানা গিয়েছে, টিআরডিএ অর্থাৎ তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের দুর্নীতিতে আশিসের নাম জড়িয়েছিল। এই অপমান সহ্য করতে পারেননি তিনি। এই নিয়ে তিনি অবসাদে ভুগছিলেন বলে মনে করা হচ্ছে। সুইসাইড নোটে আশিস লেখেন, তাঁকে ‘ম্যালাইন’ করা হয়েছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বিমান বদলে তুরস্ক থেকে গোপনে পলায়ন! ‘নিজের নিরাপত্তার কথা ভাবুন’, ট্রাম্পকে খোঁচা ইরানের
-
যন্ত্রে জব্দ মানুষ! ‘সামান্য’ ভুলে কর্মীকে ছাঁটাই করল এআই বস, কী ‘অপরাধে’ গেল চাকরি?
-
অসুস্থ হয়ে কোর্টেই বমি! তীব্র গরমে কাহিল হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় জোকোভিচের
-
এবার বাংলা ভাষাতেও সম্প্রচার হবে ডুরান্ডের ম্যাচ, বড় ঘোষণা ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর
-
সুমিতের সঙ্গে মুখোমুখি জেরায় চরম অসঙ্গতি! সুজয়ের মেদিনীপুরে বাড়িতে তল্লাশি সিআইডির



