শিক্ষক দিবসের সেলিব্রেশন চলছিল হই হই করে। গোটা ঘর বেলুন দিয়ে সাজানো। ছাত্রদের আনা কেকে কাটছিলেন টিউশন স্যর। গোটা ঘরে উড়ছে স্নো স্প্রে। আচমকাই উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। ছাত্রের দিকে রীতিমতো উড়ে গিয়ে পরপর লাথি মারতে থাকেন শিক্ষক। মূহুর্তে সেই ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায় (ভিডিও-র সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।
আরও পড়ুন:
ভিডিওতে দেখা যাচ্ছে, টিউশনের এক ছাত্র মাথায় স্নো স্প্রে করায় মেজাজ হারিয়ে রেগে গিয়ে তাকে মারধর করেন শিক্ষক। আর সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার ছাতনা থানার ঝাঁটিপাহাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই টিউশন শিক্ষকের নাম জগদীশ। শিক্ষক দিবস উপলক্ষে কেক কাটার সময় এক ছাত্র তাঁর মাথায় স্নো স্প্রে করে বলে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। অভিযোগ, এরপর ওই ছাত্রকে মারধর করা হয়।
ঘটনার খবর ছড়াতেই ঝাঁটিপাহাড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে ক্ষিপ্ত স্থানীয়দের একাংশ ওই টিউশন স্যরের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ঝাঁটিপাহাড়ি আউটপোস্টের পুলিশ। ওই শিক্ষককে বাড়ি থেকে বের করে নিয়ে যায় পুলিশ। শিক্ষক দিবসের সেলিব্রেশনে শিক্ষকের এমন কীর্তি দেখে নিন্দার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়।
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের