কালীঘাটপন্থী তৃণমূল নেতা তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে ঘিরে গো ব্যাক স্লোগান দিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। রবিবার উত্তর ২৪ পরগনার শাসনে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের কয়েকটি পার্টি অফিসে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, ‘ধর্মের নামে সুরসুরি’ দিতে এসেছেন হুমায়ুন কবীর। শান্ত এলাকাকে অশান্ত করার জন্য এসেছেন। তাই তাঁকে এলাকা ছেড়ে চলে যেতে অনুরোধ করেন স্থানীয়রা।
জানা গিয়েছে, রবিবার বারাসাত ২ নম্বর ব্লকের শাসনের খড়িবাড়িতে একটি কর্মীসভার ডাক দিয়েছিলেন হুমায়ুন। সভার জন্য পুলিশের অনুমতিও নিয়েছিলেন। পুলিশ জানায়, সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত কর্মীসভা করা যাবে। কিন্তু হুমায়ুন কবীর ১২টার পরে ওই কর্মীসভায় হাজির হন। এরপর তাঁকে দেখে বিজেপি কর্মীরা গো-ব্যাক স্লোগান দিতে থাকে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছয় শাসন থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার ঘেরাটোপে হুমায়ুনকে এলাকা থেকে বের করে নিয়ে যাওয়া হয়। বিজেপির দাবি, তৃণমূল ১৫ বছর ধরে অশান্ত করে তুলেছিল শাসন। এখন মিটিং করে আবার নতুন করে অশান্তি বাধানোর চেষ্টা করছে। সেই কারণে তাঁকে রিকোয়েস্ট করে মিটিং করতে বারণ করে দেন স্থানীয়রা। জেলা পুলিশ সুপার জে মার্সি জানিয়েছেন, মিটিংয়ের জন্য নির্দিষ্ট সময়ের পরে ঢুকেছিলেন হুমায়ুন। তাই কয়েকজন বিক্ষোভ দেখিয়েছে। এরপর তাঁকে উদ্ধার করে এলাকা থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস! এবার বিক্ষোভে উত্তাল পুণে, কী বলছে বিরোধীরা?
-
বয়স ভাঁড়ানোয় ভারতীয় দল থেকে ‘ঘাড়ধাক্কা’ বিসিসিআইয়ের, সেই ক্রিকেটারকেই পুরস্কার সিএবি’র!
-
বাংলার বুকে নতুন জামতাড়া! হোটেলে বসেই দেশজুড়ে প্রতারণা? পর্দাফাঁস বড়সড় কেলেঙ্কারির
-
‘সঠিক সময়ে সব হবে’, তারেকের মন্ত্রীর সঙ্গে দেখা করে বললেন মোদির ‘দূত’ দীনেশ, দিল্লি আসবেন খালেদাপুত্র?
-
জারদৌসি-মারোড়ির ছোঁয়া জেনেলিয়ার নতুন পোশাকে, ষষ্ঠীতে এমন লুকে সেজে উঠতে চান?