বিপর্যয়ে পাশে দাঁড়িয়েছিল এমবাপের ফ্রান্স, সমর্থনে ঋণ শোধ সুন্দরবনের

কেন বিশ্বকাপে ফ্রান্সকে সমর্থন করছেন সুন্দরবনবাসী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০১৮, ২০:৩০

options
link
বিপর্যয়ে পাশে দাঁড়িয়েছিল এমবাপের ফ্রান্স, সমর্থনে ঋণ শোধ সুন্দরবনের

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : মস্কো থেকে সুন্দরবন, কিংবা জয়নগর থেকে ফ্রান্স! জানেন, এদের দূরত্ব কত হাজার কিলোমিটার? না! হিসাব কষতে ‘গুগল দাদু’র সাহায্য ছাড়া আর কীইবা উপায়! কিন্তু, ফুটবল আবেগে ভাসতে গেলে কি আর দূরত্ব বাঁধা হয়ে দাঁড়াতে পারে! না, একেবারেই না৷ গ্রামবাসীদের ফুটবল প্রেমে আজ ফ্রান্সের পতাকা মিলে-মিশে একাকার প্রত্যন্ত সুন্দরবন৷ ইতিহাস-ভূগোলে বিস্তর পার্থক্য থাকলেও ফুটবল মহারণে আজ ফ্রান্সের জয়ের আশায় বুক বেঁধেছে গোটা সুন্দরবন৷ প্রাকৃতিক বিপর্যয় আয়লায় সব হারানো প্রান্তিক মানুষগুলির কাছে আজ এমবাপে স্বপ্ন দেখানো ‘রাজকুমার’৷ ফ্রান্সের হাতে বিশ্বজয়ের ধ্বজা দেখতে মরিয়া সুন্দরবনের অনামী সারথি, মাতালি, জয়ন্তী গ্রামের শ’দুয়েক পরিবার৷ রক্তের টান না থাকলেও ফুটবল আবেগে সুন্দরবন আজ যেন ছোট্ট বাস্তিলদুর্গ৷ কিন্তু কেন এই সমর্থন?

Advertisement
যেদিন আয়লা সবকিছু কেড়ে নিয়েছিল, সেদিন বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছিল ফ্রান্সের একটি সংগঠন৷
সেদিন ঘরহারাদের মাথার গোঁজার ঠাঁই তৈরি করে দিতে এগিয়ে এসেছিল ফরাসি সংগঠনটি৷ করে দিয়েছিল খাবারের বন্দোবস্ত৷
আজ তাই এমবাপের দলের সমর্থনে চলছে গ্রুফি তোলা৷ সুন্দরবনবাসী প্রাণপণে চাইছে আজ জিতে যাক গ্রিজম্যানরা৷
না, বিপর্যয়ে পাশে দাঁড়ানোর ঋণ শোধ হয় না৷ তবু এই প্রাণভরা সমর্থনেই কিছু ফিরিয়ে দেওয়ার আশা গ্রামের সাধারণ মানুষদের৷
এমবাপেদের জয় দেখতে আজ টিভির সামনে গ্রামের মহিলারাও৷
Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.