TMC announces new committee for Cooch Behar

কোচবিহারে তৃণমূলের জেলা কমিটি ঘোষণা, জায়গা পেলেন উদয়ন-রবীন্দ্রনাথ ও পরেশের ছেলে

জেলার মন্ত্রী এবং বিধায়কদের কমিটিতে রাখা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৩, ১৯:৫২

options
link
কোচবিহারে তৃণমূলের জেলা কমিটি ঘোষণা, জায়গা পেলেন উদয়ন-রবীন্দ্রনাথ ও পরেশের ছেলে

বিক্রম রায়, কোচবিহার: অবশেষে ৬৫ সদস্যের জেলা কমিটি ঘোষণা করল তৃণমূল। জেলার মন্ত্রী এবং বিধায়কদের সেই কমিটিতে পার্মানেন্ট ইনভাইটি মেম্বার হিসেবে রাখা হয়েছে। উল্লেখযোগ্যভাবে তৃণমূলের মূল সংগঠনের জেলা কমিটিতে স্থান পেয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর ছেলে সায়ন্তন গুহ এবং কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের ছেলে পঙ্কজ ঘোষ। তাঁদের জেলা সম্পাদক করা হয়েছে‌। মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর ছেলে হীরকজ্যোতি অধিকারীকে যুব সংগঠনের সাধারণ সম্পাদক করা হয়েছে।

Advertisement

তৃণমূলের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে দলের জেলা কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনকে পাশে নিয়ে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ঘোষণা করেন, তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘোষণা করা হয়েছে। এই পূর্ণাঙ্গ কমিটিতে পার্মানেন্ট ইনভাইটি মেম্বার হিসেবে দলের প্রবীণ নেতৃত্বদের রাখা হয়েছে। তাঁদের মধ্যে উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষ, পরেশ চন্দ্র অধিকারী, বিনয়কৃষ্ণ বর্মন, হিতেন বর্মন, পার্থ প্রতিম রায়, আবদুল জলিল আহমেদ, উমাকান্ত বর্মন এবং অর্ঘ্য রায় প্রধান রয়েছেন। মূল কমিটিতে নতুন মুখদের গুরুত্ব দেওয়া হয়েছে। পুরনোদেরও অনেককেই এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে। সকলের সম্মতিতেই কমিটি ঘোষণা করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কাশ্মীরে জি-২০ সম্মেলনের আয়োজন ভারতের, ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে কটাক্ষ পাকিস্তানের]

এদিন জেলা কার্যালয় থেকে যুব সংগঠনের সভাপতি কমলেশ অধিকারী মোট ৪০ সদস্যের নতুন কমিটির ঘোষণা করেন। একইভাবে মহিলা সংগঠনের জেলা সভাপতি সুচিস্মিতা দেব শর্মা মোট ৪১ সদস্যের নতুন কমিটি এবং আইএনটিটিইউসির জেলা সভাপতি পরিমল বর্মন ৪৮ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন। জেলা কমিটির সদস্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন এবং সভাপতি অভিজিৎ দে ভৌমিক ছাড়া সহ-সভাপতি ১৪ জন, ১২ জনকে সাধারণ সম্পাদক, ২৬ জন সম্পাদক এবং ১১ জনকে সদস্য করা হয়েছে। বড় কমিটি গঠনের মধ্য দিয়ে প্রায় সমস্ত পক্ষকে সন্তুষ্ট করার চেষ্টা জেলা নেতৃত্বরা করেছেন বলেই মনে করা হচ্ছে। যদিও দলের জেলা সভাপতির দাবি ২২টি সাংগঠনিক ব্লক থেকে গড়ে প্রায় তিনজন করে সদস্য নেওয়া হলেও ৬৬ জন হয়। কাজেই কমিটি বড় হয়নি।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বে সবচেয়ে দ্রুত বাড়ছে মুসলিমরা, পঞ্চাশ বছরেই টপকে যাবে খ্রিস্টানদেরও!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.