নবেন্দু ঘোষ, বসিরহাট: হাতে আর মাত্র কয়েকটা সপ্তাহ৷ সপ্তম দফায় বসিরহাটে ভোটাভুটি৷ তার আগে রবিবার হোক কিংবা সোমবার, প্রচারে কোনও বিরতি নেই৷ প্রতিদিনই জনসংযোগে ব্যস্ত তৃণমূলের তারকা প্রার্থী নুসরত জাহান৷ ভোটের ব্যস্ততায় এক্কেবারে ভিন্ন মুডে দেখা গেল তাঁকে৷
[ আরও পড়ুন: ‘এতদিন পাশে ছিলেন, পাশে থাকুন’, রবিবাসরীয় প্রচারে আরজি মিমির]
ভোটপ্রচারে বেরিয়েছিলেন৷ কথা বলছিলেন স্থানীয়দের সঙ্গে৷ কিন্তু আচমকাই মনে হল একটু চায়ের কাপে চুমুক দিলে কেমন হয়? চায়ের খোঁজে তাই হাড়োয়ার গয়েশপুরে একটি জায়গায় গাড়ি দাঁড় করালেন৷ কিন্তু রবিবার দুপুরবেলা৷ তা-ও আবার গ্রামের পথ৷ রোদের তাপে কিছুটা আগেই বন্ধ করে দেওয়া হয়েছে দোকানপাট৷ সেখানে চায়ের দোকান কোথায় আর পাওয়া যাবে? তবে যাঁর চা খাওয়ার ইচ্ছা হয়েছে, তিনিও তো যে সে নন৷ তিনি নুসরত বলে কথা৷ অভিনয়ের দৌলতে যথেষ্টই জনপ্রিয়তা পেয়েছেন৷ তার উপর আবার তৃণমূলের তারকা প্রার্থী৷ তাই গাড়ি ঘিরে ভিড় জমান বহু মানুষ৷ এক মহিলা চা নিয়ে তাঁর কাছে এগিয়ে আসেন৷ হাতে চা পেয়েই যেন স্বস্তির নিশ্বাস ফেললেন নুসরত জাহান৷ সঙ্গে সঙ্গে চায়ের কাপে চুমুক দেন তিনি৷ চা যে বেশ ভাল হয়েছে তাও জানান তৃণমূলের তারকা প্রার্থী৷

[ আরও পড়ুন: ভারতীর ‘কুরুচিকর’ মন্তব্যকে সমর্থন দিলীপের, পালটা আক্রমণের হুমকি]
চায়ে চুমুক দিয়ে গলা ভেজানোর সময় আট থেকে আশি সকলেই ঘিরে ধরেন নুসরতকে৷ স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি৷ তবে এই প্রথমবার নয়, এর আগেও প্রচারে বেরিয়ে অন্যরকমভাবে ধরা দিয়েছিলেন নুসরত৷ গ্রামে গাছ থেকে আম পাড়তেও দেখা গিয়েছিল তাঁকে৷ অলিগলি পথ ধরে ছাগল ছানাকেও কোলে তুলে আদর করতে দেখা গিয়েছিল তৃণমূলের তারকা প্রার্থীকে৷

রবিবারও যেন এক্কেবারে ঘরের মেয়ের মতো সকলের সঙ্গে মিশে যান তিনি৷ একজন বৃদ্ধার সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলেন বসিরহাটের তৃণমূল প্রার্থী৷

সকলের থেকে হাতজোড় করে আশীর্বাদ চান তিনি৷ মাথায় হাত রেখে আশীর্বাদও করেন বয়স্ক ওই মহিলা৷

আগামী ১৯ মে বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন৷ ভোট দিয়ে তাঁকে জয়ী করার আরজি জানিয়েছেন নুসরত জাহান৷
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
মেসিকে ছাড়, ভিনির বেলায় ফাউল! রেফারির বিরুদ্ধে ফিফায় নালিশ ঠুকল ক্ষুব্ধ ব্রাজিল
-
খাঁচায় বন্দি পাখি আর স্বাধীনতার অসহনীয় ভার! ‘পিঞ্জর’-এর ট্রেলার যেন সমাজের আয়না
-
৫১ আইটিআই-র ভোলবদল! বেসরকারি সংস্থার কাঁধে দায়িত্ব দেওয়ার কথা জানালেন উচ্চ শিক্ষামন্ত্রী
-
খুনিদের ফাঁসি নিশ্চিত! বাগনানে তৃণমূলের হাতে খুন বিজেপি কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
পৌঁছনো হল না গ্রাহকদের বাড়ি! পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু ডেলিভারি বয়ের