মাঝে গরম পড়লেও ফের দিন দুয়েক সকালে শীতের আমেজ মালুম হচ্ছে। সকালেই কাজে বেরতে হয়। সেজন্য কাজে যাওয়ার সময় গলায়, মাথায় মাফলার জড়িয়েছিলেন। কাজের জায়গায় পৌঁছেও ঠান্ডার কারণে ওই মাফলার খোলেনি তিনি। আর সেই মাফলারই ডেকে আনল মৃত্যু! সর্ষে পেষাইয়ের ঘানিকলে মাফলার গড়িয়ে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। গলার অংশ কেটে মারা গেলেন ওই ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। মৃত ওই ব্যক্তির নাম সিরাজুল মণ্ডল।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঝবয়সী সিরাজুল মণ্ডলের বাড়ি পূর্বস্থলীর সিদ্দেপাড়া এলাকায়। দীর্ঘদিন তিনি পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় স্টেশন সংলগ্ন কৃষক বাজার এলাকায় একটি সর্ষে পেষাইইয়ের ঘানিকলে কাজ করতেন। প্রতিদিনের মতো এদিনও কাজের জন্য তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। সকালের দিকে যথেষ্ট ঠান্ডা পড়ছে। সেজন্য কাজে বেরনোর সময় তিনি গলায়, মাথায় মাফলার পেঁচিয়ে বেরিয়েছিলেন।
কাজে গিয়েও তিনি মাফলার খোলেননি। মেশিনে কাজ করার সময় অসতর্কতার সময় কোনওভাবে মাফলারটি জড়িয়ে যায়। মুহূর্তে ঘটে যায় অঘটন। চলন্ত মেশিনের মধ্যে ওই কর্মীর গলা নিমেষে আটকে যায়। ভারসাম্য রাখতে না পেরে মুহূর্তে তিনি পড়ে যান। গলার অধিকাংশ অংশ কেটে রক্ত ঝরতে থাকে। দ্রুত সেখানে ছুটে যান অন্যান্য কর্মীরা। মেশিন বন্ধ করে দ্রুত তাঁকে উদ্ধার করা হয়। ততক্ষণে তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা সিরাজুলকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পূর্বস্থলী থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুঃসংবাদ শুনে সিরাজুলের বাড়িতে কান্নার রোল উঠেছে। কীভাবে ওই ঘটনা ঘটল, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
লক্ষাধিক টাকার ব্যাট চুরি! ‘মোদি-যোগীর কাছে অভিযোগ করব’, ‘হুমকি’ তারকা ক্রিকেটারের
-
ইরানি নৌকায় ৩০০০ কোটির মাদক পাচার! গুজরাট উপকূলে গ্রেপ্তার ৫ পাকিস্তানি
-
খাম নিয়ে নওশাদদের মামলা খারিজ! ‘ভোট প্রক্রিয়ায় আদালত হস্তক্ষেপ করতে চায় না’, বললেন বিচারপতি
-
সীমান্তে মাইন বিস্ফোরণে জখম দক্ষিণ কোরিয়ার ৩ সেনা! দায় এড়িয়ে পালটা হুঁশিয়ারি কিমের বোনের
-
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচারে যাওয়ার আগেই আটক লেখক মানস ফকির, সুকৃতি রঞ্জন! তীব্র প্রতিবাদে বিধান ভবন