Howrah Kharagpur Train Cancel

পুজোর মুখে টানা ২ সপ্তাহ খড়গপুর শাখায় বাতিল বহু ট্রেন, যাত্রী ভোগান্তির আশঙ্কা

চেঙ্গাইল রেল ইয়ার্ডের আধুনিকীকরণ এবং রিমডেলিংয়ের জেরে ট্রেন বাতিলের সিদ্ধান্ত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৭:২৯

options
link
পুজোর মুখে টানা ২ সপ্তাহ খড়গপুর শাখায় বাতিল বহু ট্রেন, যাত্রী ভোগান্তির আশঙ্কা
ফাইল ছবি।

দক্ষিণ-পূর্ব রেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওড়া-খড়গপুর শাখা। পুজোর মুখে এই শাখায় টানা দু’সপ্তাহ বন্ধ থাকবে রেল পরিষেবা। তার ফলে চূড়ান্ত যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, চেঙ্গাইল রেল ইয়ার্ডের আধুনিকীকরণ এবং রিমডেলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে সেকথা জানানো হয়েছে। আর সে কারণেই আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হবে। লোকাল এবং এক্সপ্রেস মিলিয়ে মোট ৫১টি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া এক্সপ্রেসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল – হাওড়া-বরবিল এক্সপ্রেস, হাওড়া-কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, কান্তাবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস, জুনাগড় রোড-হাওড়া ইস্পাত এক্সপ্রেস, শালিমার-ভোজুডিহ-শালিমার এক্সপ্রেস। হাওড়া-দিঘা এক্সপ্রেসের মতো জনপ্রিয় ট্রেন পরিষেবা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আগামী ১০ অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া-জগদলপুর এক্সপ্রেস, হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস, হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস সম্পূর্ণ বন্ধ। ১১ অক্টোবর সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস বাতিল ঘোষণা করা হয়েছে। পুজোর সময় এমনিই ট্রেনে যাত্রী সংখ্যা বেশি থাকে। তার উপর পুজোর মুখে ট্রেন বাতিলে সমস্যা যে বাড়ছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ঠিক উৎসবের মরশুমে রেলের এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ যাত্রীরা। তাঁদের বক্তব্য, এমনিই হাওড়া-খড়গপুর শাখায় রেল পরিষেবার যাচ্ছেতাই দশা। সময়মতো ট্রেন না চলার সমস্যায় জেরবার যাত্রীরা। তার উপর আবার ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্তে যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে যাত্রীদের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.