বিকেলে বন্ধুর সঙ্গে বেড়াতে বেরিয়েছিলেন এক মহিলা। আর সেই সময় একদল দুষ্কৃতী তাঁকে মারধর করে ধর্ষণ করে বলে অভিযোগ। জোর করে তাঁর থেকে টাকাও আদায় করা হয়। শহর লাগোয়া হরিয়ালগাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করেছে বাঁকুড়া (Bankura) সদর থানার পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে বাঁকুড়া শহর লাগোয়া হরিয়ালগাড়া এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, বন্ধুর সঙ্গে বিকেল বেলায় ঘুরতে বেরিয়েছিলেন এক মহিলা। সেই সময় একদল যুবকের হাতে নিগৃহীত হন তিনি। প্রতিবাদ করলে তাঁকে মারধরের পাশাপাশি ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এর পরে ভয় দেখিয়ে জোর করে টাকা আদায় করা হয়। ঘটনার পর বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তের পর লক্ষ্মীকান্ত বাউরি এবং সুশান্ত ঘোষকে গ্রেপ্তার করা হয়।
রবিবার ধৃত দু’জনকে বাঁকুড়া আদালতে তোলা হয়। আদালত সূত্রে খবর, আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি ও অন্যান্য তথ্যপ্রমাণও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের