Two Bengali tourist died in Puri sea beach

মাত্র দু’দিনের ব্যবধানে পুরীর সমুদ্রে ফের অঘটন, প্রাণ গেল ২ বাঙালি পর্যটকের

মৃতেরা হুগলির শ্রীরামপুরের বাসিন্দা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৩, ২০:২৩

options
link
মাত্র দু’দিনের ব্যবধানে পুরীর সমুদ্রে ফের অঘটন, প্রাণ গেল ২ বাঙালি পর্যটকের

দিব্যেন্দু মজুমদার, হুগলি: পুরী বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে ফের দুই বাঙালি পর্যটকের মৃত্যু। মৃত দুই পর্যটকের নাম অজয় দাস(৩০) ও অরিন্দম দাস(৩২)। তাঁরা হুগলির শ্রীরামপুরের বঙ্গলক্ষী বাই লেনে।

Advertisement

নিজেদের এলাকা থেকে ছয় বন্ধু একসঙ্গে বুধবার পুরীর উদ্দেশ্যে রওনা দিয়ে বৃহস্পতিবার সকালে পৌঁছন। হোটেলে নিজেদের মালপত্র রেখে ছয় বন্ধু বেরিয়ে পড়েন সমুদ্র স্নানে। সমুদ্রে স্নান করতে নেমে অজয় ও অরিন্দম দু’জনে ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যায়। বাকি চার বন্ধু স্নান সেরে উঠে এলেও অরিন্দম ও অজয়ের কোন খোঁজ পায়নি। এরপরই ওড়িশা পুলিশ দুই পর্যটকের দেহের খোঁজে তল্লাশি চালানো শুরু করে। এবং কিছুক্ষণের মধ্যেই দুই পর্যটকের দেহ উদ্ধার করা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘জেলটাই উপভোগ করুন’, প্রতারক রিয়েল এস্টেট কর্তাকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের]

মৃত অজয় পেশায় টোটোচালক ছিলেন। তার দাদা সুভাষ দাস বলেন, “ভাই বেড়াতে খুবই ভালোবাসে। বন্ধুদের সঙ্গে প্রায়শই বেড়ানোর নেশা ছিল। এর আগেও বন্ধুদের সঙ্গে বহুবার পুরী বেড়াতে গিয়েছিল অজয়। সমুদ্রের টানে বারবার ছুটে যেত পুরীতে। কিন্তু সেই সমুদ্রই ভাইকে কেড়ে নিল।” অন্যদিকে অরিন্দম একটি ইন্সিওরেন্স কোম্পানির এজেন্টের কাজ করতেন।

Advertisement

অরিন্দমের মা সুদীপ্তা দাস জানিয়েছেন, হোটেলে ঢুকে প্রথম তাঁকে ফোন করেন। তখন জানতেন না যে ছেলে আর কোনদিন ফিরবে না। বিকেলের দিকে পুরী থানা থেকে সুদীপ্তা দাসকে ছেলের মৃত্যুসংবাদ জানায়। শুক্রবার দুপুরে দুই যুবকের নিথর দেহ বঙ্গলক্ষ্মী বাই লেনের বাড়িতে আসে। গোটা এলাকায় শোকের ছায়া।

[আরও পড়ুন: ‘প্রসন্ন-বেদি দেখলে খুশি হতেন’, তরুণ স্পিনারকে নিয়ে উচ্ছ্বসিত শাস্ত্রী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.