Two civic volunteer allegedly arrested in rape case

ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ২ সিভিক ভলান্টিয়ার

তিনদিনের পুলিশ হেফাজতে দুই অভিযুক্ত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৩, ১৫:১৪

options
link
ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ২ সিভিক ভলান্টিয়ার

নন্দন দত্ত, সিউড়ি: রক্ষকই ভক্ষক। ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। বীরভূমের লাভপুরের ঘটনায় গ্রেপ্তার দুই সিভিক ভলান্টিয়ার সুমিত মুখোপাধ্যায় ও ছট্টু দত্ত। তিনদিনের পুলিশ হেফাজতে দুই অভিযুক্ত।

Advertisement

চৈত্র মাসের শেষে লাভপুরের ফুল্লরা মন্দিরে পুজো দিতে যান প্রায় সকলেই। ওই মহিলাও তাঁর মেয়েকে নিয়ে মন্দিরে পুজো দিতে যান। ফুল্লরা মন্দিরে কর্তব্যরত দুই সিভিক ভলান্টিয়ারের কাছে জল চান মহিলা। অভিযোগ, জলে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় সিভিক ভলান্টিয়াররা। গৃহবধূ জ্ঞান হারান। অভিযোগ, সেই সুযোগে ওই দুই সিভিক ভলান্টিয়ার তাঁকে মন্দির সংলগ্ন একটি গেষ্টহাউসে আত্মীয়া পরিচয়ে নিয়ে যায়। দু’জনেই তাঁকে ধর্ষণ করে বলেই অভিযোগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রাজ্যে চিকিৎসক সংকট মেটাতে নয়া উদ্যোগ, বাড়ল ডাক্তারদের অবসরের সময়সীমা]

যদিও সেই মুহূর্তে ওই নির্যাতিতা লোকলজ্জার ভয়ে কাউকে কিছু জানাননি। গত বুধবার তিনি তাঁর স্বামীকে পুরো ঘটনাটি জানান। এবং ওইদিনই তাঁর স্বামীকে নিয়ে লাভপুর থানায় যান। ওই দুই সিভিক ভলান্টিয়ারের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, অভিযোগ দায়েরের পর ওই রাতে অভিযুক্ত ওই দুই সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। দুই সিভিক ভলান্টিয়ারকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। তবে আদালত অভিযুক্তদের তিনদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে।

Advertisement

[আরও পড়ুন: ‘তেল ছাড়ুন, ঘি খান’, এবার আমজনতাকে বলবে মোদি সরকার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.