নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: ব্রিগেডের প্রস্তুতি সভায় অন্তত দু’হাজার কর্মী-সমর্থক নিয়ে তৃণমূলে যোগ দিলেন সিপিএমের দুই পঞ্চায়েত সদস্য৷শনিবার বাগদার হেলেঞ্চা হাইস্কুল ময়দানে এক জনসভায় আনুষ্ঠানিক ভাবে সিপিএম নেতা-কর্মীদের হাতে দলের পতাকা তুলে দেন উত্তর ২৪ পরগনা জেলায় তৃণমূলের পর্যবেক্ষক নির্মল ঘোষ৷
[মেঝেয় খেলছে সন্তানরা, সিলিংয়ে ঝুলে আত্মঘাতী দম্পতি]
গত পঞ্চায়েত ভোটের দিন সিপিএম-তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয় বাগদার আমডোব এলাকায়। ১২ জন তৃণমূল কর্মী জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন সিপিএম কর্মী গণেশ ঘোষ। শনিবার তিনিও যোগ দিলেন শাসকদলে৷ বাগদা ব্লক তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শংকর আঢ্য বলেন, ‘‘সিপিএমের দুই পঞ্চায়েত সদস্য-সহ গণেশ ঘোষ বিগত পঞ্চায়েত ভোটে সংঘর্ষের জন্য ক্ষমা চেয়ে তৃণমূলের কংগ্রেসে যোগদান করার আবেদন করেছিলেন৷ জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে তাঁদের দলে নেওয়া হল৷’’
[গঙ্গাজল ও গোবর জল দিয়ে বিজেপির সভাস্থল ‘পবিত্র’ করলেন তৃণমূলকর্মীরা]
আগামী লোকসভা নির্বাচনে দেশ গড়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ১৯ জানুয়ারি ব্রিগেডে জনসভাও আয়োজন করা হয়েছে৷ গোটা রাজ্যজুড়ে চলছে ব্রিগেড সভার প্রস্তুতি৷ ব্রিগেডের প্রস্তুতি উপলক্ষে শনিবার স্থানীয় হেলেঞ্চা হাইস্কুল ময়দানে সভা করল বাগদা ব্লক তৃণমূল কংগ্রেস।
সর্বশেষ খবর
-
নিষেধাজ্ঞা উড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান, হাসিনার ধানমন্ডিতে আওয়ামি লিগের মিছিলে বিস্ফোরণ
-
দুর্দিনে ভরসা বাম-কংগ্রেস! ভরাডুবির পর মমতার মুখে ‘আজাদি’ স্লোগান, প্রশ্ন মিলনের জেল নিয়েও
-
সৎমেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, পরে জামিনে মুক্ত হয়ে ফের নির্যাতন! পাকড়াও ‘গুণধর’ বাবা
-
রাত নামলেই চিৎকার, ভূতুড়ে কান্না, উধাও ২ ছাত্রী! পাঞ্জাবের গার্লস হস্টেলে ভূতের আতঙ্ক
-
রাশিয়ার যুদ্ধে শামিল ছয় শতক আগে মৃত রাজপুত্রও! রণক্ষেত্রের আশ্চর্য কাহিনি