Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
Basirhat

সৎমেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, পরে জামিনে মুক্ত হয়ে ফের নির্যাতন! পাকড়াও ‘গুণধর’ বাবা

নাবালিকা সৎ কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল বাবাকে। জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফিরে ওই নাবালিকা কন্যাকে অত্যাচার করে সে! ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১৮:১৫

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১৮:১৫

options
link
সৎমেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, পরে জামিনে মুক্ত হয়ে ফের নির্যাতন! পাকড়াও ‘গুণধর’ বাবা zoom
প্রতীকী ছবি।
Advertisement

নাবালিকা সৎ কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল বাবাকে। জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফিরে ওই নাবালিকা কন্যাকে অত্যাচার করে সে! ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। মেয়ের মায়ের অভিযোগে সাতমাস পর ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হল। নাবালিকাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে প্রাথমিক খবর। 

ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়ায়। অভিযুক্ত সৎবাবার নাম সিন্টু পারুই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিন্টু পারুই  এক মহিলাকে গতবছর বিয়ে করেছিল। ওই মহিলার এক ১৪ বছর বয়সী নাবালিকা কন্যাও রয়েছে। সৎবাবা-মায়ের সঙ্গেই থাকতে শুরু করেছিল ওই নাবালিকা। গত বছর ঘটে ওই ন্যক্কারনজর ঘটনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, গত বছর ওই নাবালিকা বাড়িতে একা ছিল। সেই সুযোগে বাড়ি ফিরে সিন্টু সৎমেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার মা বিষয়টি জানতে পেরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ সিন্টুকে গ্রেপ্তার করে। আদালতের নির্দেশে জেল হেফাজতে ছিল সিন্টু। প্রায় পাঁচমাস পর জামিনে মুক্ত হয় অভিযুক্ত। বাড়ি ফিরেই ফের ‘অপরাধে’ জড়ায় অভিযুক্ত।

অভিযোগ, ওই নাবালিকাকে ফের ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এলাকা থেকে পালিয়েও যায় অভিযুক্ত। নাবালিকার মা ঘটনার কথা জানতে পেরে ফের থানায় অভিযোগ দায়ের করেন। হাড়োয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। জানা যায়, ওই চত্বর থেকেই পালিয়ে গিয়েছে সিন্টু পারুই। প্রায় সাতমাস পর পুলিশ গোপন সূত্রে খবর পায়, ওড়িশার ভদ্রক জেলায় ঘাঁটি গেড়েছে অভিযুক্ত। অবস্থান সঠিক জানার পরেই পুলিশ ওড়িশার বাসুদেবপুর থানা এলাকায় হানা দেয়। সেখান থেকেই পাকড়াও করা হয় অভিযুক্ত। আজ, শনিবার ধৃতকে এলাকায় নিয়ে এসে বসিরহাট আদালতে পেশ করে হাড়োয়া থানার পুলিশ। নাবালিকার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে বলে খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.