ফের কেন্দ্রের শাসকদলের বিরোধিতায় জাতীয় স্তরে সলতে পাকানোর কাজ শুরু হল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ইস্যুতে। অতীতের দূরত্ব, রেষারেষি ভুলে এবার সিপিএমের হাতে হাত মেলাতেও পিছপা হচ্ছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর উপনির্বাচনের আবহে আগেই মমতা নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়েছিলেন। এবার তাঁর মুখে শোনা গেল সিপিএমের ‘আজাদি’ স্লোগানও! শনিবার শ্রীরামপুরের জনসভা থেকে মমতা দুটি প্রশ্ন তুললেন, ‘‘আজাদি কেন বলা হবে না? ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনে আমরা সবাই ছিলাম। তাহলে কেন শুধু নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে গ্রেপ্তার করা হল?”
শনিবার শ্রীরামপুরের সভা থেকে সেই দাবিকে সামনে রেখে মমতা বললেন, ‘‘ইস্যু এক হলে কোনও দল দেখব না। কে কোন দল করছে, দেখার দরকার নেই। একসঙ্গে সেই ইস্যুতে লড়তে হবে।” তাঁর কথায়, ‘‘কেন আজাদি বলবে না? একশোবার বলবে। আজাদির মানে তো স্বাধীনতা। তা কেন বলা যাবে না?”
আরও পড়ুন:
এসআইআর নিয়ে কমিশনের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় তাকে ঢাল করে, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে জাতীয় স্তরে একজোট হচ্ছে বিরোধীরা। এনিয়ে সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবির সঙ্গে ফোন এবং চিঠিতে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শ্রীরামপুরের সভা থেকে সেই দাবিকে সামনে রেখে মমতা বললেন, ‘‘ইস্যু এক হলে কোনও দল দেখব না। কে কোন দল করছে, দেখার দরকার নেই। একসঙ্গে সেই ইস্যুতে লড়তে হবে।” আগামী ৩০ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠকে বসছে বিরোধী দলগুলি। যোগ দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

এই জোট আরও পাকাপোক্ত করতে এবার মমতা সিপিএম যুব নেতাদের ‘আজাদি’ স্লোগানকে সমর্থন করলেন। তাঁর কথায়, ‘‘কেন আজাদি বলবে না? একশোবার বলবে। আজাদির মানে তো স্বাধীনতা। তা কেন বলা যাবে না?” চার মাস পেরিয়ে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের ভোটে হার মেনে নিতে নারাজ। এদিনও তিনি বললেন, ‘‘আমরা হারিনি, হারিয়ে দেওয়া হয়েছে। এসআইআরে এত মানুষের নাম বাদ দিয়েছে। বহু মানুষ ভোট দিতে পারেননি। এখন তো বোঝা যাচ্ছে, ওরা বাংলা দখলের জন্য এসআইআর করেছিল। রাজনৈতিক লড়াই দিয়ে দখল করতে পারত না।” আর ঠিক এই ইস্যুতেই মমতা এখন বিরোধীদের পাশে পেতে একদিকে কংগ্রেস, আরেকদিকে সিপিএমের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। যদি সুদিনের ‘শত্রু’ দুর্দিনের ‘বন্ধু’ হয়!
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী