বারুইপুর সংশোধনাগার

বারুইপুর সংশোধনাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষ, গুরুতর জখম অতিরিক্ত জেল সুপার

মাথায় আঘাতের ফলে হাসপাতালে ভরতি অতিরিক্ত জেল সুপার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২০, ২০:৩৩

options
link
বারুইপুর সংশোধনাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষ, গুরুতর জখম অতিরিক্ত জেল সুপার
ফাইল ছবি।

দেবব্রত মণ্ডল, বারুইপুর: বন্দিদের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির জেরে বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ধুন্ধুমার। লাঠি হাতে দু’পক্ষ অশান্তিতে জড়িয়ে পড়ে। ছোঁড়া হয় পাথরও। তাতে জখম হয়েছেন এক জেল আধিকারিক। যদিও একেবার তুচ্ছ ঘটনা বলেই উড়িয়ে দিয়েছেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

Advertisement

সোমবার বিকেলে বারুইপুর সংশোধনাগারের বিচারাধীন বন্দিদের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়। তারপর সেই অশান্তির আঁচে অন্যান্যরাও উত্তেজিত হয়ে পড়ে। শুরু হয় ইটবৃষ্টি। সংশোধনাগারে ভিতরে থাকা প্রায় প্রত্যেকেই একে অপরকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। সংশোধনাগারের বাইরেও ইট ছোঁড়ে তারা। গণ্ডগোলের আঁচ পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত জেল সুপার শ্যামল চক্রবর্তী। ইটের ঘায়ে তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। মাথায় ইটের আঘাত লাগায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। সিটি স্ক্যান করা হয়েছে অতিরিক্ত জেল সুপারের। ওই হাসপাতালেই আপাতত চিকিৎসা চলছে তাঁর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: স্কুলেই ২ ছাত্রীর ‘শ্লীলতাহানি’, অভিভাবকদের বিক্ষোভ সামাল দিতে লাঠিচার্জ পুলিশের]

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অতিরিক্ত পুলিশ তলব করে জেল কর্তৃপক্ষ। বারুইপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের দাবি, “ছোট্ট ঘটনা। হতাহতের কোনও খবর নেই।” ঘটনার তদন্ত শুরু করেছে জেল কর্তৃপক্ষ। কী কারণে বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.