Nabadwip

মদের ঠেকের পাশের জঙ্গলে উদ্ধার মহিলার অর্ধনগ্ন দেহ, ভোটের মুখে চাঞ্চল্য নবদ্বীপে

কী করে মৃত্যু? মৃতার কোথায় বাড়ি? দেহ ওই ঝোপে এল কী করে সব নিয়ে ধোঁয়াশা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৬, ১২:৪৩

options
link
মদের ঠেকের পাশের জঙ্গলে উদ্ধার মহিলার অর্ধনগ্ন দেহ, ভোটের মুখে চাঞ্চল্য নবদ্বীপে
হাসপাতালের গেটেই মৃত্যু বৃদ্ধার। প্রতীকী ছবি

শনিবার সকালে নবদ্বীপে (Nabadwip) উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার অর্ধনগ্ন দেহ। মদের দোকানের পিছনে ঝোপের মধ্যে মিলেছে দেহ। কী করে মৃত্যু? মৃতার কোথায় বাড়ি? দেহ ওই ঝোপে এল কী করে? সব নিয়ে ধোঁয়াশা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। নির্বাচনের মুখে এই ঘটনায় চাপা উত্তেজনা এলাকায়।

Advertisement

এ দিন সকালে নবদ্বীপের (Nabadwip) বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের আপ স্টেশনের ধারে, ঝোপের মধ্যে মহিলার দেহ দেখতে পারেন স্থানীয়রা। মহিলার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪০। স্থানীয়রা জানিয়েছেন, ওই জঙ্গলের সামনে একটি দেশি মদের দোকান রয়েছে। তার পিছনেই মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। মৃতা স্থানীয় বাসিন্দা নন বলেই জানিয়েছেন এলাকাবাসী। খবর যায় থানায়। আরপিএফ ও নবদ্বীপ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “চা খেতে এসে শুনি মহিলার দেহ উদ্ধার হয়েছে। নিম্নাঙ্গ অনাবৃত ছিল। মহিলা এলাকার বাসিন্দা নন। কী করে মৃত্যু কিছুই বোঝা যাচ্ছে না। পুলিশ দেহ উদ্ধার করেছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মহিলার বাড়ি কোথায়? কী করে মৃত্যু? তাঁকে অন্য কোথাও খুন করে দেহ ফেলে দিয়ে যাওয়া হয়েছে কি না? কিংবা তিনি নির্যাতনের শিকার কি না, উঠছে একাধিক প্রশ্ন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। মৃতার নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। নির্বাচনের মুখে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.