সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির নবান্ন অভিযানকে (BJP Nabanna Avijan) গুরুত্ব দিতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আন্দোলনের নামে গুন্ডামি হয়েছে বলে অভিযোগ তাঁর। বিজেপি কর্মীরা ব্যাগে করে বোমা এনেছিলেন বলেও দাবি। মুখ্যমন্ত্রী সাফ জানান, পুলিশ চাইলে গুলি চালাতে পারত। কিন্তু তা করেনি। তবে যারা গাড়ি পুড়িয়েছে, পুলিশকে মারধর করেছে, তাদের জন্য আইন আইনের পথে চলবে।
বুধবার নিমতৌড়িতে পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে পুলিশকর্মীদের শরীর-স্বাস্থ্যের খোঁজ নিতে নিতে নবান্ন অভিযান প্রসঙ্গ তোলেন মমতা। বলেন, নবান্ন অভিযানে এসিপি আক্রান্ত হয়েছেন। জগাছার এক পুলিশ কর্মীর চোখ নষ্ট হতে বসেছে। পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। নবান্ন অভিযানে পুলিশ চাইলে গুলি চালাতেই পারত। কিন্তু তারা তা করেনি। পুলিশ সংযতভাবে মোকাবিলা করেছে।” বিজেপির নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। কিন্তু এদিন রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পুলিশকে ক্লিনচিট দিলেন।
[আরও পড়ুন: সৌজন্যের রাজনীতি! নবান্ন অভিযানে আহত মীনাদেবীকে দেখতে হাসপাতালে ফিরহাদ]
এদিন নবান্ন অভিযানে বহিরাগতদের আনা হয়েছে বলেও অভিযোগ করেন মমতা। তাঁর কথায়, “ট্রেন ভাড়া করে লোক আনা হয়েছে। বহিরাগতদের আনা হয়েছে গুন্ডামি করতে। মানুষ পাশে নেই জেনেই এই গুন্ডামি।” রাজ্যের প্রশাসনিক প্রধানের সাফ কথা, “আমরা আন্দোলন করতে বাধা দিই না। কিন্তু আন্দোলনের নামে গুন্ডামি কাম্য নয়। এটা মেনে নেওয়া যায় না।”
তৃণমূল নেত্রীর এই মন্তব্যের তুমুল সমালোচনা করেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। বলেন, “পুলিশ যা করেছে কাল তা অবর্ণনীয়। বর্ষীয়ান নেতাদের রাস্তায় ফেলে মেরেছে সিভিক পুলিশরা। গুলি চালাতে আর বাকি রাখল কেন?”
[আরও পড়ুন: পুলিশের জলকামানের সামনে কর্মীরা, লালবাজারে বসে ‘খোশগল্প’, চা-পান শুভেন্দুদের, বাড়ছে ক্ষোভ]
সর্বশেষ খবর
-
‘কিছু বখাটের নোংরা কথা, দলেও একজন আছে’, আশিসের মৃত্যুতে কাদের নিশানা অনুব্রতর?
-
‘ইতিহাসের অন্ধকার-মর্মান্তিক অধ্যায়’, ‘গ্রেট ক্যালকাটা কিলিং’য়ের ইতিহাস মনে করালেন মুখ্যমন্ত্রী
-
নথির প্রয়োজন নেই, দেখামাত্রই গ্রেপ্তার! অভিষেক ঘনিষ্ঠ বিনয়ের বিরুদ্ধে এবার ‘ওপেন ওয়ারেন্ট’
-
দীর্ঘ পথে ক্লান্তি! ঝরিয়াশোলে কাদায় আটকে মর্মান্তিক মৃত্যু হস্তিশাবকের, শত চেষ্টাতেও বাঁচাতে পারল না মা
-
মহারাষ্ট্রের এই আদিবাসী গ্রামে রাতের আকাশই মূল আকর্ষণ, আকাশগঙ্গা দেখতে ভিড় পর্যটকদের