Bengal BJP

ঘরভর্তি ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল! পদ্মনেতার ভাইরাল ভিডিওয় চর্চা

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে আবার বিজেপি নেতার ব্যক্তিগত মুহূর্ত ফাঁস করা নিয়ে পদ্মের কোন্দলের অভিযোগ উঠেছে।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১৪:০৩

options
link
ঘরভর্তি ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল! পদ্মনেতার ভাইরাল ভিডিওয় চর্চা
বিজেপি নেতার ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি।

ঘরের মেঝেতে, টেবিলের নিচে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল। টেবিলের উপরে খাবার, সিগারেটের প্যাকেট। আর বিছানায় হাতে মাথা দিয়ে ঘুমোচ্ছেন বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়। টেবিলের ঠিক সামনের চেয়ারে বসে ঘুমোচ্ছেন বিজেপি (BJP) নেতার এক সহযোগী। সোশাল মিডিয়া জুড়ে এই ভিডিও ভাইরাল (সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) হতেই তৃণমূলের অভিযোগ, নেশাচ্ছন্ন হয়েই নিদ্রায় বিজেপি নেতারা। ঘুমোনোর আগে তাঁরা আর কি না জানি করেছেন! ভোটের আগে গেরুয়া নেতার এহেন কাণ্ড নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে গঙ্গাপাড়ের শিল্পাঞ্চলে।

Advertisement

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে আবার বিজেপি নেতার ব্যক্তিগত মুহূর্ত ফাঁস করা নিয়ে পদ্মের কোন্দলের অভিযোগ উঠেছে। কটাক্ষ করে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, “বিজেপি দলটাই এরকম। যত ধরনের খারাপ, নিম্ন কাজ তাতে এরা এত আসক্ত যে মানুষের জন্য ভাবার সময় নেই ওদের। বিজেপির (Bengal BJP) এক বর্ষীয়ান নেতা অনেক আগেই তো বলেছিলেন যে তাঁদের দল এখন মদ ও কামিনী-কাঞ্চনে আসক্ত।”

Advertisement

কটাক্ষ করে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, “বিজেপি দলটাই এরকম। যত ধরনের খারাপ, নিম্ন কাজ তাতে এরা এত আসক্ত যে মানুষের জন্য ভাবার সময় নেই ওদের। বিজেপির এক বর্ষীয়ান নেতা অনেক আগেই তো বলেছিলেন যে তাঁদের দল এখন মদ ও কামিনী-কাঞ্চনে আসক্ত।”

Advertisement

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে প্রাক্তন জেলা সভাপতির কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে এই ঘটনায় তৃণমূলের চক্রান্ত দেখছেন বর্তমান জেলা সভাপতি তাপস ঘোষ! তিনি জানিয়েছেন, “গোটাটাই তৃণমূলের চক্রান্ত। নৈহাটির এক তৃণমূল কাউন্সিলর ওদের আইটি সেলকে দিয়ে এআই ব্যবহার করে এই ভিডিও তৈরি করেছে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.