Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬
Purulia

পুরুলিয়ায় ফের মাও পোস্টার! চাঞ্চল্য এলাকায়, কী বলছে প্রশাসন?

ফের পুরুলিয়ায় মাওবাদী পোস্টার! লাল কালিতে হাতে লেখা কিছু পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল বোরো থানা এলাকায়। পোস্টারে লেখা রয়েছে '২০২৬ এবার খেলবে মাওবাদীরা বনধ না মানলেই মৃত্যুদণ্ড'। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১৪:০০

link
সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১৪:০০

options
link
পুরুলিয়ায় ফের মাও পোস্টার! চাঞ্চল্য এলাকায়, কী বলছে প্রশাসন? zoom
এই পোস্টার দেখা গিয়েছে এলাকায়।
Advertisement

ফের পুরুলিয়ায় (Purulia) মাওবাদী পোস্টার! লাল কালিতে হাতে লেখা কিছু পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল বোরো থানা এলাকায়। পোস্টারে লেখা রয়েছে ‘২০২৬ এবার খেলবে মাওবাদীরা বনধ না মানলেই মৃত্যুদণ্ড’। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। পুলিশ সুপার বৈভব তেওয়ারি বলেন, “মাওবাদীদের পোস্টার হলে খুব সাধারণভাবে পোস্টারের নিচে সিপিআই (মাওবাদী) এই কথাটা লেখা থাকবে। এক্ষেত্রে সেটা নেই। আমাদের প্রাথমিক অনুমান এটা দুষ্কৃতীদের কাজ। আতঙ্ক ছড়ানোর জন্য এই কাজ করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

বাম আমলে জঙ্গলমহলের ৪ জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে সিপিআই (মাওবাদী) নামাঙ্কিত পোস্টার প্রায়শই উদ্ধার হতো। তবে রাজ্যে পালা বদলের পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। একদিকে উন্নয়ন সেই সঙ্গে যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানে জঙ্গলমহলে মাওবাদী আজ অতীত। এই মুহূর্তে আর মাওবাদীদের অবস্থান নেই বলেই পুলিশ সূত্রে খবর। তবুও প্রশাসনিক স্তরে নজরদারি থাকে। মাঝেমধ্যেই পুরুলিয়ায় (Purulia) ‘মাওবাদী’ পোস্টার পড়ার অভিযোগ ওঠে। এবার জেলার বোরো থানার আঁকরো এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার করল পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলি উদ্ধার করে। বনধের বিষয়ে উল্লেখ থাকলেও কবে, কোথায় তা হবে, সেই বিষয়ে কোনও উল্লেখ নেই। তাহলে এই পোস্টার কারা লিখল? সেই প্রশ্ন উঠছেই।

আজ, বুধবার সকালে ওই এলাকায় সাদা কাগজের উপর লাল কালিতে লেখা একাধিক পোস্টার দেখা যায়। তাহলে কি ফের মাও গতিবিধি জেলায়? সেই নিয়ে বাসিন্দাদের মধ্যে চর্চা শুরু হয়। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলি উদ্ধার করে। বনধের বিষয়ে উল্লেখ থাকলেও কবে, কোথায় তা হবে, সেই বিষয়ে কোনও উল্লেখ নেই। তাহলে এই পোস্টার কারা লিখল? সেই প্রশ্ন উঠছেই। ওয়াকিবহাল মহলের মত, একসময় জঙ্গলমহলের বিভিন্ন স্তরের মানুষজনের সঙ্গে মাওবাদীদের যোগাযোগ ছিল। লিঙ্কম্যান হিসাবে কাজ করতেন। পরবর্তী সময়ে সমাজের মূল স্রোতে আসার পর অনেকেই রাজ্যের প্যাকেজ পাননি। চাকরি মেলেনি বলে অভিযোগ। তাই সরকার, পুলিশের দৃষ্টি আকর্ষণের জন্য ভোট আসার আগে এই ধরনের পোস্টার তারা দিয়ে থাকেন জঙ্গলমহলে! পোস্টারগুলিতে কী বক্তব্য থাকে, অনেক ক্ষেত্রেই পরিষ্কারভাবে থাকে না। কেবল আতঙ্ক, বিভ্রান্তিমূলক প্রচারের কারণেই এমন পোস্টার পড়ে বলে অভিযোগ।

২০২১ সালের বিধানসভা, ২০২৩ সালের পঞ্চায়েত ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এমন ঘটনা একাধিক বার হয়েছে বলে অভিযোগ। সামনেই বিধানসভা নির্বাচন। ভোটের আগে ফের চাঞ্চল্য ছড়াতেই কি এই কাজ? প্রশ্ন উঠছে। মাওবাদী দমনে রাজ্যের পুলিশ কর্তাদের কথায়, মাওবাদীদের পোস্টারে বক্তব্য, দাবি দাওয়ার নিচে স্পষ্টভাবে লেখা থাকে সিপিআই (মাওবাদী)। সেসব পোস্টারে হাতের লেখাও খুব স্বচ্ছ, সুন্দর হয়। ফলে এই ধরনের পোস্টার যে বিভ্রান্তি ছড়াতেই তা মনে করছে পুরুলিয়া জেলা পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.