দেব গোস্বামী, বোলপুর: শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের তরফে বিশ্বভারতীতে অনুষ্ঠানের আয়োজন। তা ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল বিশ্বভারতী চত্বর। বিজেপি নেতা তথা শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান অনির্বান গঙ্গোপাধ্য়ায়কে ঘিরে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠনের সদস্যরা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। বিক্ষুদ্ধদের স্পষ্ট কথা, “রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে বিজেপিকে রাজনীতি করতে দেবেন না তাঁরা।”
দীর্ঘ প্রতীক্ষার পর সাতটি ভাষা সম্প্রতি ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে। এই ভাষার স্বীকৃতি উদযাপনে শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের তরফে বিশ্বভারতীতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে অনুষ্ঠানে যোগ দিতে যান বিজেপি নেতা তথা শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান অনির্বান গঙ্গোপাধ্য়ায়। তিনি পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। তাঁকে ঘিরে চলে বিক্ষোভ। নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করলে ছাত্রদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। সব মিলিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় পুলিশ।
কী বলছেন পড়ুয়ারা? তাঁদের কথায়, “আমরা চেয়েছিলাম ভাষার স্বীকৃতি উদযাপন বিশ্বভারতীর তরফেই অনুষ্ঠানের আয়োজন করা হবে। কিন্তু তা না করে শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের তরফে বিশ্বভারতীতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা চাই না রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে বিজেপি বা আরএসএসের কোনও যোগ তৈরি হোক। তাই আমরা প্রতিবাদ জানিয়েছি।”
সর্বশেষ খবর
-
হিজাব পরিহিত বিচারককে দেখে আদালতকক্ষেই ‘জয় শ্রী রাম’ স্লোগান অভিযুক্তের! বিতর্ক শিলিগুড়িতে
-
৩৪ হাজার ফুট উঁচুতে ছুরির কোপ, মাথা-হাত দ্বিখণ্ডিত! কেমন আছেন ভারতীয় পাইলট?
-
পুজোর মাসেও ভোগাবে বিক্ষিপ্ত বর্ষণ, নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টি! কতদিন চলবে?
-
‘এটা ক্রিকেটই নয়’, গুয়াহাটিতে জয়ের পরও অখুশি গম্ভীর, ‘সেলিব্রেশন’ নিয়ে মুখ খুললেন রোহিত
-
‘কেবিসি’র সেটে কেলেঙ্কারি! পা পিছলে গুরুতর চোট পেলেন অমিতাভ বচ্চন