Arjun Singh

‘দেশে আগুন ধরাচ্ছে, মাঠে নামুক, আমরা বুঝিয়ে দেব’, বাম-অতিবামদের হুঁশিয়ারি অর্জুনের

সম্প্রতি 'ককরোচ'দের মিছিলে বামপন্থী ছাত্রদের অংশগ্রহণ, বিশৃঙ্খলা নিয়ে চর্চার মাঝে হুঙ্কার দিলেন অর্জুন সিং।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৬:০২

options
link
‘দেশে আগুন ধরাচ্ছে, মাঠে নামুক, আমরা বুঝিয়ে দেব’, বাম-অতিবামদের হুঁশিয়ারি অর্জুনের
সিপিএমকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী অর্জুন সিংয়ের

নিট কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লিতে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন জানিয়ে কলকাতায় বড়সড় মিছিলে শামিল হয়েছিলেন পড়ুয়া থেকে সাধারণ জনতা। শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত সেই মিছিল শেষে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। মিছিলে ‘বহিরাগত’রা ঢুকে সাংবাদিক থেকে পুলিশ নিগ্রহ করে বলে গুরুতর অভিযোগ ওঠে। আরও অভিযোগ, এদের নেপথ্যে অনেকে বামপন্থী ছাত্র সংগঠনের যোগসাজশ রয়েছে। এখনও পর্যন্ত ধর্মতলার ওই ঘটনায় অভিযুক্ত সন্দেহে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে এসএফআই, ডিএসও-র মতো সংগঠন নিজেদের দায় অস্বীকার করেছে। আর তাঁদের উদ্দেশেই কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তাঁর কথায়, ‘‘ওরা দেশবিরোধী কার্যকলাপ করে আগুন ধরাচ্ছে তো? আবার মাঠে নামুক সব, আমরা বুঝিয়ে দেব। ওরা যে ভাষায় বোঝে, সেই ভাষাতেই বোঝাব।”

Advertisement

অর্জুনের জবাব, ‘‘সিপিএম ভেবেছে, ওদের অত্যাচার আমরা ভুলে গিয়েছি। এটা ভাবার কোনও কারণ নেই। ওরা দেশবিরোধী কার্যকলাপ করে আগুন ধরাচ্ছে তো। আবার মাঠে নামুক না, আমরা সব বুঝিয়ে দেব। ওই কয়েকজন অতিবাম আছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো বলেছিলেন, ৩১ মার্চের মধ্যে সমস্ত মাওবাদীদের শেষ করা হবে। সিপিএমেও যতজন ওরকম আছে, তারা যে ভাষায় কথা বোঝে, সেই ভাষাতেই বুঝিয়ে দেব।”

পানিহাটি বিজয়পুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটিপুজোয় অর্জুন সিং, রবিবার। নিজস্ব ছবি

রবিবার পানিহাটি বিজয়পুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটিপুজো ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের শ্রম ও পরিবহণ মন্ত্রী তথা নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। সেখানে তাঁকে সাংবাদিকরা ধর্মতলায় সাংবাদিক নিগ্রহের নেপথ্যে সিপিএম ও বাম ছাত্র সংগঠনের যোগ নিয়ে প্রশ্ন করেন। তাতেই অর্জুনের জবাব, ‘‘সিপিএম ভেবেছে, ওদের অত্যাচার আমরা ভুলে গিয়েছি। এটা ভাবার কোনও কারণ নেই। ওরা দেশবিরোধী কার্যকলাপ করে আগুন ধরাচ্ছে তো। আবার মাঠে নামুক না, আমরা সব বুঝিয়ে দেব। ওই কয়েকজন অতিবাম আছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো বলেছিলেন, ৩১ মার্চের মধ্যে সমস্ত মাওবাদীদের শেষ করা হবে। সিপিএমেও যতজন ওরকম আছে, তারা যে ভাষায় কথা বোঝে, সেই ভাষাতেই বুঝিয়ে দেব।”

Advertisement

তিনি নিজেই ধর্মতলায় সাংবাদিকদের উপর আক্রমণের প্রসঙ্গ টেনে আরও কড়া ভাষায় বলেন, ‘‘যারা গ্রেপ্তার হয়েছে, দেখেছেন তো তাদের বিরুদ্ধে গুন্ডা দমনের অ্যাক্ট লেগেছে। বাকিদের ধরলে কী অ্যাক্ট লাগাব, সেটা বুঝতে পারবেন। ওই সিপিএমের বেশি বাড়াবাড়ি দেখলে সব বুঝিয়ে দেব। দেশভাগের চক্রান্ত কীভাবে রুখতে হয় সেটা আমরা জানি।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.