বনগাঁয় পুড়ল বিজেপির পতাকা, অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে

অভিযোগ মানতে নারাজ তৃণমূল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০১৮, ১৪:২৪

options
link
বনগাঁয় পুড়ল বিজেপির পতাকা, অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে

সোমনাথ পাল, বনগাঁবনগাঁয় পুড়িয়ে দেওয়া হল বিজেপির দলীয় পতাকা। এই ঘটনায় অভিযোগের তির শাসকদলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। যদিও বিজেপি নেতৃত্বের আনা এহেন অভিযোগ মানতে চাননি স্থানীয় তৃণমূল নেতারা। তাঁদের পালটা দাবি ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি। এই ঘটনায় ইতিমধ্যেই বাগদা থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁর বাগদা ব্লকের সাগরপুরে গ্রাম পঞ্চায়েতের ৭৪ নম্বর পার্টে।

Advertisement

[প্রবল ঝড়-বৃষ্টিতে মুছে যাচ্ছে দেওয়াল লিখন, বিপাকে প্রার্থীরা]

উল্লেখ্য, সাগরপুরের এই ৭৪ নম্বর পার্টেই বিজেপি প্রার্থী হয়েছেন নীলিমা দাস। প্রার্থীর সমর্থনে রবিবার বিকেলে এলাকায় মিছিলও করে বিজেপির কর্মী সমর্থকরা। সেই মিছিলের পুরোভাগে ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। মিছিলের পাশাপাশি এলাকায় দলীয় পতাকাও লাগায় কর্মী সমর্থকরা। অভিযোগ, এই ঘটনার পরেই পরেই শাসকদলের তরফে হুমকি দেওয়া বলে অভিযোগ। এলাকায় যেন ফের কোনও মিছিল না হয়। এনিয়ে চলে শাসানিও। তবে হুমকিতে ভয় পেয়ে পতাকা সরিয়ে নেওয়ার চেষ্টা করেনি বিজেপি। তারপরেই ঘটে আসল ঘটনা। স্থানীয় গৃহবধূ জানান, রবিবার বিকেলে গ্রাম লাগোয়া বেতনা নদীর পাড় ধরে যাচ্ছিলেন তিনি। সেই সময় তাঁর চোখের সামনে দিয়েই একটি গাড়ি এসে থামে নদীর পাড়ে। তিনি দেখেন কয়েকজন যুবক গাড়ি থেকে নেমে কিছু পোড়াচ্ছেন। দূর থেকে কী পোড়ানোর কাজ চলছে বুঝতে পারেননি ওই গৃহবধূ। সন্ধ্যা হয়ে যাওয়ায় তিনিও ফিরে যান। এদিকে সোমবার বেতনা নদীর পাড়ে বিজেপির পোড়া দলীয় পতাকা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দলীয় কার্যালয়ে। ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেতারা। আধপোড়া পতাকাগুলি দু’একটি তখনও নদীর পাড়ে আটকে আছে। জলে পড়েও ভেসে যায়নি অনেকগুলি। এসব দেখে সঙ্গে সঙ্গে এলাকায় টহল দিতে বেরিয়ে বিজেপি নেতারা দেখেন কোথাও কোনও দলীয় পতাকা নেই। যদিও একদিন আগেই পতাকা লাগানো হয়েছিল সব জায়গায়। ব্যাপারটি বুঝতে বাকি থাকেনি। গোটা ঘটনায় ক্ষমতাসীন তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। বাগদা থানায়ও অভিযোগ দায়ের হয়েছে। অন্যদিকে বিজেপির দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃ্ত্ব। তদন্তে নেমেছে বাগদা থানার পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[প্রার্থী নেই! পঞ্চায়েতে জয় পেতে ঝাড়খণ্ডীদের সঙ্গে জোটে সিপিএম]

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.