Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Chitpur Chemical Factory Fire

ফের কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! চিৎপুরের বন্ধ রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন

ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৪:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৪:১৭

options
link
ফের কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! চিৎপুরের বন্ধ রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন zoom
চিৎপুরের নবাব পল্লিতে ভয়াবহ আগুন, ছবি: অমিত মৌলিক
Advertisement

ছুটির দিন দুপুরে খাস কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! চিৎপুরের একটি বন্ধ রাসায়নিক কারখানায় আগুন (Chitpur Chemical Factory Fire) লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে। আগুনের গ্রাসে আরও বেশ কয়েকটি কারখানা। ঘটনাস্থলে  প্রাথমিকভাবে দমকলের ৫ টি ইঞ্জিন গেলেও পরে তা আরও বাড়তে থাকে। ঘণ্টাখানেকের মধ্যে ১০ টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে বলে খবর। আগুনের জেরে গোটা এলাকায় আতঙ্ক। ঘিঞ্জি এলাকা হওয়ায় বিপদ আরও বাড়ছে। 

সরু গলিতে আগুন নেভাতে হিমশিম দশা দমকল কর্মীদের, ছবি: অমিত মৌলিক

চিৎপুরের নবাব পল্লি এলাকার একটি বন্ধ রাসায়নিক কারখানায় আচমকাই আগুন লেগে যায়। ঘড়িতে সময় তখন সাড়ে ১১টা ছুঁইছুঁই। চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। লেলিহান অগ্নিশিখা ছড়িয়ে পড়ে আশপাশের একের পর এক কারখানায়। খবর পেয়ে মিনিট দশেকের মধ্যে দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু এলাকাটি বেশ ঘিঞ্জি। ফলে আগুন নেভাতে দমকল কর্মীরা হিমশিম খান। ততক্ষণে বন্ধ কেমিক্যাল কারখানায় মজুত যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।

জানা যাচ্ছে, চিৎপুরের নবাব পল্লি এলাকার একটি বন্ধ রাসায়নিক কারখানায় আচমকাই আগুন লেগে যায়। ঘড়িতে সময় তখন সাড়ে ১১টা ছুঁইছুঁই। চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। লেলিহান অগ্নিশিখা ছড়িয়ে পড়ে আশপাশের একের পর এক কারখানায়। খবর পেয়ে মিনিট দশেকের মধ্যে দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু এলাকাটি বেশ ঘিঞ্জি। ফলে আগুন নেভাতে দমকল কর্মীরা হিমশিম খান। ততক্ষণে বন্ধ কেমিক্যাল কারখানায় মজুত যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। পাশের কারখানাগুলি থেকে বিভিন্ন সামগ্রী বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সেখানকার কর্মীরা। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ল্যাডার দিয়ে আগুন নেভানোর চেষ্টা, ছবি: অমিত মৌলিক

কীভাবে এত বড় আগুন লাগল? সে বিষয়ে দমকল বিভাগ এখনও কিছু বলতে পারেনি। তবে প্রাথমিক অনুমান,কারখানাটি দীর্ঘদিন বন্ধ থাকায় শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আতঙ্কও ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। চিৎপুরের নবাবপল্লিতে বেশ কয়েকটি কারখানা ছাড়াও বসতি রয়েছে। সেখানকার বাসিন্দারা অগ্নিকাণ্ডের ভয়াবহ ছবি দেখে কার্যত ভয়ে কুঁকড়ে গিয়েছেন। এত বড় বিপর্যয়ের খবর পেয়ে এলাকায় গিয়েছেন কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তিওয়ারি। তিনি জানান, ‘‘কারখানাটি দোতলা। একতলায় একটি কেমিক্যালের গোডাউন ছিল, দোতলায় জামাকাপড়ের গুদাম। কীভাবে আগুন লাগল, খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এফআইআর দায়ের করেছে। এখন আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়ার জন্য মনে হচ্ছে, খুব বড় আগুন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.