নিরুফা খাতুন: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই এক ধাক্কায় ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। তবে কুয়াশার চাদরে মুড়েছে চারপাশ। কিন্তু সপ্তাহান্তে ফের নামবে পারদ। সকাল ও সন্ধ্যায় অনুভূত হবে হালকা শীতের আমেজ, এমনটাই জানাল হাওয়া অফিস। আগামী সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই উধাও হবে শীত।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকে ফের নামবে তাপমাত্রার পারদ। একধাক্কায় ৪ ডিগ্রি নামতে পারে পারদ। সকাল ও সন্ধ্যায় অনুভূত হবে শীতের আমেজ। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সতর্কবার্তা। কুয়াশা বেশি থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের নয় জেলা এবং উত্তরবঙ্গের তিন জেলায়। দৃশ্যমানতা ২০০ থেকে ৫০ মিটার নেমে আসবে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। তবে আগামী সপ্তাহে ফের তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
বৃহস্পতিবারও উত্তরবঙ্গের ৩ জেলায় দাপট দেখাবে কুয়াশা। ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আগামিকাল থেকে কমবে তাপমাত্রা। দু-তিন দিনের মধ্যেই তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে খবর। উল্লেখ্য, অতি ঘন কুয়াশার চাদরের মোড়া থাকবে বাংলা, ওড়িশা, হিমাচল প্রদেশে। শৈত্য প্রবাহের সতর্কবার্তা হিমাচল প্রদেশ ও রাজস্থানে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে।
সর্বশেষ খবর
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার
-
শিবভক্তদের জন্য অনুষ্ঠানে নর্তকীকে কোলে তুলে নাচ বিজেপি কর্মীদের! বরানগরে শুরু বিতর্ক