West Bengal Weather Update

বসন্তের বৃষ্টিতে শীতের আমেজ! দক্ষিণবঙ্গে কতদিন চলবে বর্ষণ? জেনে নিন হাওয়া অফিসের খবর

মঙ্গলবার ভোররাত থেকে বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও সংলগ্ন জেলা। সকাল থেকে হিমেল হাওয়ায় নিম্নমুখী তাপমাত্রা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১২:২৮

options
link
বসন্তের বৃষ্টিতে শীতের আমেজ! দক্ষিণবঙ্গে কতদিন চলবে বর্ষণ? জেনে নিন হাওয়া অফিসের খবর
বুধেও বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, সঙ্গী ঝোড়ো হাওয়া!

এক ঋতুতে দুয়ের আমেজ! ক্যালেন্ডারে বসন্ত শুরু হতে না হতেই উর্ধ্বমুখী উষ্ণতা টের পাওয়া যাচ্ছিল বেশ। মঙ্গলবার ভোররাতে সেই আবহাওয়ায় কিছুটা ছন্দপতন। ঝড় আর হালকা বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। আর সকালে ভেজা ভেজা হিমেল হাওয়া বুঝিয়ে দিল, তাপমাত্রার পারদ বেশ খানিকটা নেমেছে। পথচলতি মানুষের গায়ে ফের হালকা শীতপোশাক। কতদিন এই বৃষ্টি চলবে? তা নিয়ে অবশ্য নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি হাওয়া অফিস। তবে বৃষ্টি হোক বা না হোক, আগামী কয়েকদিন বঙ্গে তাপমাত্রায় তেমন কোনও হেরফের হবে না।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত  বৃষ্টি হতে পারে মঙ্গলবার। ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া ছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি। তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না বলেই জানানো হচ্ছে। আজ, মঙ্গলবার দিনভর মেঘলা আকাশ, মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বুধবার থেকে বৃষ্টি-কাঁটা কেটে যেতে পারে। তবে ইতিমধ্যে কলকাতা, দুই ২৪ পরগনা ছাড়া বৃষ্টি হয়েছে সংলগ্ন জেলা হুগলি, হাওড়া এবং পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আজ, মঙ্গলবার দিনভর মেঘলা আকাশ, মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বুধবার থেকে বৃষ্টি-কাঁটা কেটে যেতে পারে।

কিন্তু বসন্তে কেন এই হাওয়া বদল? জানা যাচ্ছে, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি নিম্নচাপের জন্য এমন আবহাওয়া। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এর অবস্থান মধ্য-দক্ষিণ বঙ্গোপসাগরে। ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে। পরে তা পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে যাবে। এর প্রভাব কেটে গেলে ফের বসন্ত বিরাজ করবে রাজ্যজুড়ে।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.