West Bengal Weather Update

অসহ্য গরম থেকে মুক্তি! রাজ্যজুড়ে ঝেঁপে আসছে বৃষ্টি, সুখবর দিল হাওয়া অফিস

সকাল হতেই চড়া রোদ। বেলা বাড়তেই চরম অস্বস্তি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের প্রাণান্তকর গরম চলছে। বৃষ্টি আবার কবে হবে? কালবৈশাখীর কি দেখা মিলবে? সেই প্রশ্ন ঘুরছিল মানুষজনের মনে। সেক্ষেত্রে কিছুটা স্বস্তির কথা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী শুক্রবার থেকে ফের বৃষ্টির স্পেল শুরু হচ্ছে বাংলায়।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: জুন ৩, ২০২৬, ১৩:৩৯

options
link
অসহ্য গরম থেকে মুক্তি! রাজ্যজুড়ে ঝেঁপে আসছে বৃষ্টি, সুখবর দিল হাওয়া অফিস
দক্ষিণবঙ্গে দুর্যোগ চলবে মঙ্গলবার পর্যন্ত।

সকাল হতেই চড়া রোদ। বেলা বাড়তেই চরম অস্বস্তি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের প্রাণান্তকর গরম চলছে। বৃষ্টি আবার কবে হবে? কালবৈশাখীর কি দেখা মিলবে? সেই প্রশ্ন ঘুরছিল মানুষজনের মনে। সেক্ষেত্রে কিছুটা স্বস্তির কথা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী শুক্রবার থেকে ফের বৃষ্টির স্পেল শুরু হচ্ছে বাংলায়। মহানগরেও বৃষ্টি চলবে। এমনই প্রাথমিকভাবে জানা গিয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে বলে খবর। তবে আজ, বুধবার ও আগামী কাল বৃহস্পতিবার বঙ্গে প্রবল গরম ও অস্বস্তি থাকবে বলে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে।

Advertisement

গত সপ্তাহেই কলকাতাস-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী দেখা গিয়েছিল। একঝটকায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি এসেছিল। তবে তা ছিল ক্ষণিকের জন্য। দিক দুয়েকের মধ্যেই ফের তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা হয় বাংলার মানুষের। আগামী কাল, বৃহস্পতিবার পর্যন্ত অস্বস্তিকর গরম চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আজ, বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা খুব বেশি না বাড়লেও গরম এবং অস্বস্তিতে ফিললাইক টেম্পারেচার বাড়বে। সেই কথা জানানো হয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আজ, বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা খুব বেশি না বাড়লেও গরম এবং অস্বস্তিতে ফিললাইক টেম্পারেচার বাড়বে। সেই কথা জানানো হয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৯১ শতাংশ। এদিন মহানগরের পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশও থাকবে। রোদের তেজ বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অসস্তিতে ফিল লাইক টেম্পারেচার বেশি অনুভূত হবে। আগামী শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

উত্তরবঙ্গে বৃষ্টির পরিবেশ তৈরি রয়েছে। এদিন গরম ও অস্বস্তি থাকছে দার্জিলিং-সহ চার জেলায়। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং-সহ পাঁচ জেলাতে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে সব জেলাতে। শুক্র এবং শনিবারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ঝড়বৃষ্টির কারণে সপ্তাহ শেষে ২ থেকে ৩ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নামতে পারে। সেই কথাও জানানো হয়েছে।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.